13 বছরে সর্বনিম্ন স্মার্টফোন বিক্রি, দাম বাড়তেই মুখ ফেরাচ্ছে ক্রেতারা, মন্দার বাজারেও উজ্জ্বল Samsung

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 14 জুলাই 2026 14:13 IST
হাইলাইট
  • 2013 সালের Q2-এর পর বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রির সূচক এতটা নিচে নামল
  • RAM ও NAND ফ্ল্যাশ মেমোরির ঘাটতি স্মার্টফোন শিল্পে চাপ বাড়াচ্ছে
  • Samsung ফের বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে

Samsung has surpassed Apple to become the world's largest smartphone brand in Q2,2026

Photo Credit: Unsplash/ kuaileqie RE

বিশ্বজুড়ে স্মার্টফোন মার্কেটে ডামাডোল পরিস্থিতি৷ প্রতি মাসেই বাড়ছে বিভিন্ন সংস্থার স্মার্টফোনের দাম৷ ফলে আমজনতাকে মুঠোফোন কিনতে অতিরিক্ত খরচ করতে হচ্ছে। যার প্রভাব এখন বিক্রিতেও স্পষ্টভাবে পড়তে শুরু করেছে। 2026 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি 11 শতাংশ হ্রাস পেয়েছে। 2013 সালের পর শিপমেন্টের অঙ্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। নিম্ন চাহিদার অন্যতম কারণ RAM ও NAND ফ্ল্যাশ মেমোরি চিপের ঘাটতি, যা স্মার্টফোন-সহ সমস্ত ধরনের বৈদ্যুতিন ডিভাইসের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করছে। Xiaomi, Oppo, ও Vivo-এর মতো শীর্ষস্থানীয় চীনা ব্র্যান্ডগুলির বিক্রিতে সর্বাধিক পতন লক্ষ্য করা গিয়েছে। কিন্তু এই কঠিন পরিস্থিতির মাঝেও Samsung বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান পুররুদ্ধার করেছে।

স্মার্টফোন বিক্রি বিগত 13 বছরে সর্বনিম্ন 

কাউন্টারপয়েন্টের রিসার্চের প্রতিবেদন অনুসারে, 2026 সালের Q2 স্মার্টফোন মার্কেটের জন্য 2013 সালের পর সবচেয়ে দুর্বল ত্রৈমাসিক। এই পরিস্থিতির জন্য র‍্যাম ও ফ্ল্যাশ মেমোরি চিপের ক্রমবর্ধমান ঘাটতিকে দায়ী করা হয়েছে। লাভের পরিমাণ বেশি থাকার কারণে মেমোরি চিপ নির্মাতারা তাদের উৎপাদনের একটি বড় অংশ AI ডেটা সেন্টারগুলির চাহিদা পূরণে সরিয়ে রাখছে।

স্মার্টফোন কোম্পানিদের জন্য প্রয়োজনীয় মেমোরির সরবরাহ কমে যাচ্ছে। বেশি দাম দিয়ে চিপ কিনতে বাধ্য হচ্ছে তারা। এর ফলে উৎপাদন খরচ বেড়েই চলেছে৷ এই অতিরিক্ত খরচ সামাল দিতে Apple বাদে সমস্ত ব্র্যান্ড স্মার্টফোনের দাম বাড়াতে বাধ্য হয়েছে, যা এখন বিক্রির উপর নেতিবাচক প্রভাব ফেলছে।

10,000 টাকার নিচে 5G ফোন উধাও হয়ে গিয়েছে বলা চলে। 30,000 টাকার স্মার্টফোনে এখন আগের 15,000 টাকার দামের ফোনের প্রসেসর এবং ফিচার দেখা যাচ্ছে। তাই নতুন ফোনের চাহিদা তলানিত। এমন ডামাডোলের মাঝেও Samsung চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে 24 শতাংশ মার্কেট শেয়ার নিয়ে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে।

অন্য দিকে, 20 শতাংশ অংশীদারির সঙ্গে দ্বিতীয় স্থানে Apple। শীর্ষস্থান হারালেও তাদের বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় 3 শতাংশ বেড়েছে। Xiaomi, Oppo, এবং Vivo যথাক্রমে 12 শতাংশ, 11 শতাংশ, ও 8 শতাংশ মার্কেট শেয়ারের সঙ্গে তিন থেকে পাঁচের মধ্যে অবস্থান করছে। তিন সংস্থা মূলত বাজেট ও মিড-রেঞ্জ স্মার্টফোনের উপর নির্ভরশীল।

Advertisement

মেমোরি চিপ সরবরাহে ঘাটতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ওই দুই সেগমেন্টের উপর। কাউন্টারপয়েন্ট রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, এই বছর সামগ্রিকভাবে স্মার্টফোন বিক্রি প্রায় 14 শতাংশ কমতে পারে। RAM এবং NAND ফ্ল্যাশ মেমোরির ঘাটতি 2027 সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  2. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  3. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
  4. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  5. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  6. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  7. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  8. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  9. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  10. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.