Tecno Pop 20: টেকনোর নতুন বাজেট ফোন হাজির, নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই যাবে কল-মেসেজ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 জানুয়ারী 2026 22:57 IST
হাইলাইট
  • Tecno Pop 20 নেটওয়ার্ক ও ইন্টারনেট ছাড়াই ভয়েস কল করতে সক্ষম
  • স্মার্টফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট-যুক্ত ডিসপ্লে আছে
  • ফোনের হাই ট্রান্সলেট AI ফিচার 136টি ভাষায় লেখা অনুবাদ সাপোর্ট করে

Tecno Pop 20 comes with offline calling feature

Photo Credit: Tecno

Tecno Pop 20 গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। বাজেট স্মার্টফোনটি FreeLink 2.0 অফলাইন কলিং ফিচারের সাথে এসেছে। এটি মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটের অনুপস্থিতিতে ব্লুটুথ কানেকেশনের মাধ্যমে 1.5 কিমি দূরত্বের মধ্যে ব্র্যান্ডের দুই ফোনে ভয়েস কল করা বা মেসেজ পাঠানোর সুবিধা দেয়। Tecno Pop 20 মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 120Hz ডিসপ্লে, IP64 স্তরের জল ও ধুলো রোধী রেটিং, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, 8 জিবি পর্যন্ত র‍্যাম (ভার্চুয়াল + ফিজিক্যাল) Ella AI অ্যাসিস্ট্যান্ট, এবং একঝাঁক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর টুলস।

Tecno Pop 20 স্পেসিফিকেশন, ফিচার্স, দাম

টেকনো পপ 20 হাই ট্রান্সলেট নামে একটি AI ফিচারের সাথে এসেছে, যা 136টি ভাষায় অনুবাদ সমর্থন করে। 51টি ভাষায় ফটো ট্রান্সলেশনের সুবিধাও রয়েছে। এটি অফলাইন ট্রান্সনেশন ও ফটো ভিত্তিক অনুবাদ — উভয় সাপোর্ট করে। এর পাশাপাশি AI রাইটিং অ্যাসিস্ট্যান্ট আছে, যা লেখালেখি আরও সহজ করে তোলে।

এছাড়াও, ফোনে Ella ভয়েস অ্যাসিস্ট্যান্ট বর্তমান। এর মাধ্যমে ভয়েস কমান্ড দিয়ে ওয়েব সামারি, ফটো এডিটিং, ও নেভিগেশনের মতো কাজ করা যাবে। হ্যান্ডসেটটি Unisoc T7250 প্রসেসর দ্বারা চালিত। চিপটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। র‍্যাম ভার্চুয়ালি 8 জিবি (4 জিবি + 4 জিবি) পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

Tecno Pop 20 এর সামনে 6.75 ইঞ্চি আইপিএস ডিসপ্লে রয়েছ। এটি। এটি HD+ রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিন সর্বাধিক 580 নিট ব্রাইটনেস অফার করবে। স্মার্টফোনে Android 15 OS প্রি-ইনস্টল করা আছে। এর উপর সংস্থার নিজস্ব কাস্টম ইন্টারফেস রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল ফ্ল্যাশের সাথে একটি 13 মেগাপিক্সেল AI ক্যামেরা আছে।

সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,000mAh ব্যাটারি। এটি 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Tecno Pop 20 গ্যালাক্সি ব্লু, ইঙ্ক ব্ল্যাক, অরোরা পার্পল, ইঙ্ক ব্ল্যাক, ও টাইটেনিয়াম গ্রে কালার অপশনে বিক্রি হবে৷ 

গ্লোবাল মার্কেটে স্মার্টফোনটির দাম এখনও ঘোষণা হয়নি৷ তবে ফোনের স্পেসিফিকেশন, ফিচার্স, কিংবা ডিজাইন — সবকিছুই Tecno Spark Go 3 এর মতো, যা গত সপ্তাহে ভারতে 8,999 টাকায় লঞ্চ হয়েছে৷ অর্থাৎ এই ফোনকেই রিব্র্যান্ড করে ভারতের বাইরে লঞ্চ করেছে টেকনো৷

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K15 আগামী সপ্তাহে 50MP সেলফি ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, ও কুলিং ফ্যানের সঙ্গে লঞ্চ হচ্ছে
  2. সন্তানের চ্যাটে নজর রাখবে Meta-র নতুন ফিচার, বিপদের ইঙ্গিত পেলেই খবর পাবে মা-বাবা
  3. Vivo X500 Ultra-র ক্যামেরায় বড় চমক, পরীক্ষা চলছে তিনটি 200MP টেলিফটো সেন্সরের
  4. মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি দিয়ে Itel খুব সস্তায় দুটি নতুন Android স্মার্টফোন ভারতে লঞ্চ করল
  5. Tecno Spark 50 Ultra 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও দুর্দান্ত AI ফিচার্স-সহ লঞ্চ হল
  6. iPad Mini: 5 বছর পর Apple-এর ছোট ট্যাবে আসছে সবচেয়ে বড় আপগ্রেড, কী বলতে পারবেন
  7. Realme ব্যবহারকারীদের জন্য বড় খবর, আপনার স্মার্টফোন মিশে যাবে Oppo-এর সফটওয়্যারে
  8. OnePlus স্মার্টফোনে আর থাকবে না OxygenOS, বদলে কী আসছে শুনলে অবাক হবেন
  9. রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন
  10. 8,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 আগস্টে ভারতে আসতে পারে, লঞ্চের দিন ফাঁস হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.