Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 31 অক্টোবর 2026 12:00 IST
হাইলাইট
  • নভেম্বরে ভারতে আসছে একাধিক ফ্ল্যাগশিপ ফোন
  • Motorola Signature 27 আসন্ন ফোনগুলির মধ্যে আকর্ষণের কেন্দ্রে
  • Karbonn আগামী মাসেই ভারতে কামব্যাক করতে পারে

Motorola Signature 27 is confirmed to Launch in India next month

Photo Credit: Motorola

অক্টোবরে ভারতের বাজারে এন্ট্রি লেভেল থেকে শুরু করে মিড-রেঞ্জ, ও ফ্ল্যাগশিপ সেগমেন্টে একাধিক ফোন লঞ্চ হয়েছে। নভেম্বরেও তার ব্যতীক্রম হচ্ছে না। এখনও একটাও ফোনের লঞ্চ ডেট ঘোষণা হয়নি, কিন্তু চলতি মাসেই আত্মপ্রকাশ করবে বলে জানা গিয়েছে। সেই তালিকায় প্রথমেই রয়েছে Motorola Signature 27। ফোনটি নভেম্বর 5 গ্লোবাল মার্কেটে মুক্তি পাবে। উন্নত প্রযুক্তি ও সম্পূর্ণ ভিন্নধারার ডিজাইনের সৌজন্যে এখন মোটোরোলার নতুন সিগনেচার ফোন আলোচনার কেন্দ্রে। চলতি মাসে ভারতে সম্ভাব্য লঞ্চ হতে চলা ফোনগুলির মধ্যে রয়েছে Vivo X500 সিরিজ, Xiaomi 18 Pro, Karbonn Rebel 5G, এবং Wobble Speed 5G। এই প্রতিবেদনে সমস্ত আপকামিং ফোনের খুঁটিনাটি রইল।

Motorola Signature 27

ভারতে Motorola-র ওয়েবসাইটে Signature 27-এর জন্য একটি আলাদা প্রোডাক্ট পেজ চালু হয়েছে। সংস্থা নিশ্চিত করেছে, তারা নভেম্বরে এই ফোন এ দেশে লঞ্চ করবে। তবে এখনও তারিখ ঘোষণা হয়নি। এটি প্রথম ফোন, যেখানে Bang & Olufsen-এর সঙ্গে যৌথভাবে তৈরি অডিও সিস্টেম রয়েছে। এতে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর থাকবে বলে কনফার্ম করা হয়েছে। সংস্থা দাবি করছে, এটি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে উন্নত স্মার্টফোন।

Advertisement

Motorola Signature 27 কোয়াড ব্যাক ক্যামেরা নিয়ে আসছে। যার মধ্যে একটি 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে। এটি 100x ডিজিটাল জুম অফার করবে। নতুন হ্যান্ডসেটে Sony LYTIA সেন্সর-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরাও পাওয়া যাবে। ফোন ঠান্ডা রাখতে ডায়মন্ডযুক্ত থার্মাল জেল, লিকুইড মেটাল, ও কপার মেশ হিট স্প্রেডারের সঙ্গে নয়া ডিজাইনের 3D ভেপার চেম্বার রয়েছে।

Vivo X500

Vivo X500 সিরিজ নভেম্বরের শেষে ভারতে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে। এই লাইনআপের অধীনে চীনে তিনটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হয়েছে: Vivo X500, Vivo X500 Pro, ও Vivo X500 Pro Max। তিনটি ফোনই ভারতে রিলিজ হবে কিনা, তা এখন নিশ্চিত করা যাচ্ছে না। স্ট্যান্ডার্ড Vivo X500 মডেলে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1.5K রেজোলিউশন অফার করে।

এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 100x ডিজিটাল জুম-সহ 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল। ডিভাইসটি MediaTek Dimensity 9600M প্রসেসরে রান করে। এতে 7,500mAh ব্যাটারি আছে, যা 90W ওয়্যার্ড ও 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Advertisement

Vivo X500 Pro ও Vivo X500 Pro Max

Vivo X500 Pro ও Vivo X500 Pro Max-এর ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স আছে। Pro মডেলে 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকলেও, Pro Max আরও উন্নত 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা দিয়ে সজ্জিত। দুই ফোনেই সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের।

Vivo X500 Pro ও Vivo X500 Pro Max দুই ফোনেই MediaTek Dimensity 9600 Pro প্রসেসর আছে। প্রো ও প্রো ম্যাক্স মডেলে যথাক্রমে 6,500mAh ব্যাটারি এবং 8,000mAh ব্যাটারি (চীনা মডেল) রয়েছে। ফোনগুলি স্ট্যান্ডার্ড মডেলের মতোই ওয়্যার্ড এবং ওয়্যারলেস চার্জিং স্পিড অফার করে।

Xiaomi 18 Pro 

শাওমির ফ্ল্যাগশিপ ফোনের Pro মডেল প্রথমবার ভারতে আসতে চলেছে। এতদিন শুধু শাওমির প্রিমিয়াম নম্বর সিরিজের স্ট্যান্ডার্ড ও আল্ট্রা মডেল এ দেশে উপলব্ধ ছিল। Xiaomi 18 Pro নভেম্বরেই ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের চীনা মডেলে 6.4 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। আবার পিছনে একটি 2.9 ইঞ্চির সেকেন্ডারি অ্যামোলেড ডিসপ্লে। ডিভাইসটি রান করে Snapdragon 8 Elite Gen 6 প্রসেসরে।

Advertisement

Xiaomi 18 Pro মডেলে Leica-এর টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল। হ্যান্ডসেটে থাকা 7,000mAh ব্যাটারি 100W ফাস্ট চার্জিং, 27W রিভার্স, এবং 50W ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।

Karbonn Rebel সিরিজ

Karbonn Rebel 5G শক্তিশালী 7,000mAh ব্যাটারি, 18W চার্জিং সাপোর্ট, ও 6.75 ইঞ্চি HD+ ডিসপ্লের সঙ্গে আসছে। অন্য দিকে, Rebel Pro 5G মডেলে 120 হার্টজ ডিসপ্লে, 6,000mAh ব্যাটারি, ও 20W চার্জিং সাপোর্ট মিলবে। ফোনগুলি পিওর Android 16 অপারেটিং সিস্টেমে চলবে। এতে কোনও ব্লোটওয়্যার থাকবে না।

Wobble Speed 5G

Wobble Speed 5G ভারতে শীঘ্রই লঞ্চ হবে বলে ঘোষণা করেছে কোম্পানি। ফোনটির দামের রেঞ্জ ও ডিজাইন প্রকাশ হয়েছে। এটি লাল রঙে পাওয়া যাবে। দাম 20,000 টাকার মধ্যে থাকবে। তবে ফোনের স্পেসিফিকেশন বা ফিচার্স সম্পর্কিত কোনও তথ্য এখনও জানানো হয়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  2. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  3. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  4. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  5. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  6. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  7. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  8. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  9. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
  10. 10 বছর পর ম্যাকবুকে ফিরল আলোকিত Apple লোগো, প্রত্যাবর্তনের নেপথ্যে যে বিশেষ প্রযুক্তি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.