গেমারদের জন্য নতুন স্মার্টফোন নিয়ে হাজির Vivo

Vivo iQoo ফোনে থাকছে লেটেস্ট Snapdragon 855 চিপসেট, সাথে থাকছে ভেপার কুলিং সিস্টেম। প্রাইমারি ক্যামেরায় থাকছে Sony IMX363 সেন্সার। Pixel 3 ফোনে একই সেন্সার ব্যবহার হয়েছে।

গেমারদের জন্য নতুন স্মার্টফোন নিয়ে হাজির Vivo

Vivo iQoo তে থাকছে 6.41 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে

হাইলাইট
  • বাজারে এল Vivo iQoo
  • থাকছে লেটেস্ট Snapdragon 855 চিপসেট, সাথে থাকছে ভেপার কুলিং সিস্টেম
  • প্রাইমারি ক্যামেরায় থাকছে Sony IMX363 সেন্সার
বিজ্ঞাপন

অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বাজার গরম করার কাজ চলছিল। অবশেষে বাজারে এল Vivo iQoo। বিশ্ব মানের স্পেসিফিকেশান সহ লঞ্চ হয়েছে নতুন ফোনটি। মোবাইল গেমার ও ফটোগ্রাফারদের কথা মাথায় রেখে তৈরী হয়েছে এই ডিভাইস। থাকছে লেটেস্ট Snapdragon 855 চিপসেট, সাথে থাকছে ভেপার কুলিং সিস্টেম। প্রাইমারি ক্যামেরায় থাকছে Sony IMX363 সেন্সার। Pixel 3 ফোনে একই সেন্সার ব্যবহার হয়েছে। থাকছে 44W ফাস্ট চার্জিং। মাত্র 15 মিনিটে 50 শতাংশ চার্জ হবে Vivo iQoo এর ব্যাটারি। Vivo iQoo তে থাকছে 12GB RAM আর 256GB স্টোরেজ।

Vivo iQoo এর দাম

চিনে 2,998 ইউয়ান (প্রায় 31,700 টাকা) থেকে Vivo iQoo এর দাম শুরু হচ্ছে। একাধিক স্টোরেজ ও RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ। টপ ভেরিয়েন্টে থাকছে 12GB RAM আর 256GB স্টোরেজ।

vivo iqoo Vivo iQoo

Vivo iQoo স্পেসিফিকেশান

ডুয়াল সিম Vivo iQoo ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব Funtouch Os 9 স্কিন। iQoo তে থাকছে 6.41 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Qualcomm Snapdragon 855 চিপসেট, 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

Vivo iQoo  ফোনের ক্যামেরায় 13 মেগাপিক্সেল Sony IMX263 সেন্সারের সাথেই থাকছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সাথে থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo iQoo  ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS আর USB Type-C পোর্ট। থাকছে 4,000 mAh ব্যাটারি আর 44W ফাস্ট চার্জিং। মাত্র 15 মিনিটে এই ফোনের 50 শতাংশ ব্যাটারি চার্জ হবে।

  • KEY SPECS
  • NEWS
Display 6.41-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 12-megapixel
Rear Camera 12-megapixel + 13-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  2. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  3. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  4. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  5. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  6. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  7. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  8. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  9. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  10. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »