10,000 টাকার নিচে 6,000mAh ব্যাটারির প্রথম 5G ফোন আনছে Vivo, জুনেই লঞ্চ

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, Edited by Akash Dutta, আপডেট: 17 জুন 2025 13:07 IST
হাইলাইট
  • Vivo T4 Lite 5G জুনের শেষে ভারতে আসবে
  • এই স্মার্টফোনে 6,000mah ব্যাটারি ও স্লিম ডিজাইন থাকবে
  • এটি দেশজুড়ে ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে

Vivo T4 Lite 5G জুনে 6,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হবে

Photo Credit: Vivo

Vivo T4 Lite 5G ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। এখনও লঞ্চের দিনক্ষণ ঘোষণা না করলেও,   সংস্থা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটির বেশ কিছু বিশেষত্ব প্রকাশ করেছে। এটি তার সেগমেন্টে সবথেকে বড় ব্যাটারির সাথে আসবে বলে নিশ্চিত করেছে ভিভো। ব্যাটারির ক্যাপাসিটি হবে 6,000mAh৷ আবার Vivo T4 Lite 5G কোম্পানির সবচেয়ে সস্তা 5G  মোবাইল হবে বলে জানানো হয়েছে। এর ডিসপ্লেও সেগমেন্টের অন্যান্য হ্যান্ডসেটকে পিছনে ফেলে সবচেয়ে উজ্জ্বল হতে চলেছে। এই স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর থাকবে। Vivo T4 Lite 5G গত বছরের Vivo T3 Lite 5G এর উত্তরসূরী হিসাবে আসছে।

Vivo ভারতের বাজারে খুব তাড়াতাড়িই T4 Lite 5G লঞ্চের ইঙ্গিত করছে। এতে 6,000mAh ব্যাটারি থাকার কথা নিশ্চিত করা হয়েছে। এটি 10,000 টাকার মধ্যে 6,000mAh ব্যাটারি যুক্ত প্রথম স্মার্টফোন হবে বলে দাবি করা হয়েছে। এটি ভিভোর ইতিহাসে সবচেয়ে সস্তা 5G মোবাইল হতে চলেছে। ডিভাইসটি গত বছরের Vivo T3 Lite 5G এর তুলনায় একটি দুর্দান্ত আপগ্রেড হবে, যার মধ্যে 5,000mAh ব্যাটারি ছিল।

Vivo T4 Lite 5G তার সেগমেন্টে প্রথম মডেল যেখানে 1000 নিট পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস পাওয়া যাবে। এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-সমর্থিত ফিচার্সও রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। তবে এই সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। নতুন এই স্মার্টফোনটি Flipkart-এর মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে। ভিভো তাদের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ফ্লিপকার্টে একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ তৈরি করেছে।

Vivo T4 Lite 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ভিভো টি4 লাইট 5G জুনের শেষে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। এতে Dimensity 6300 চিপসেট থাকবে ও স্লিম ডিজাইন দেখা যাবে। এটি আসন্ন iQOO Z10 Lite এর মতোই স্পেসিফিকেশন অফার করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, এই মডেলটি জুন 18 লঞ্চ হওয়ার কথা রয়েছে। iQOO ফোনটিতে IP64 রেটেড ফ্রেম, MediaTek Dimensity 6300 চিপসেট এবং 50-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর-সহ ডুয়াল ক্যামেরা রয়েছে। সর্বোচ্চ 8GB RAM এবং 256GB স্টোরেজ উপলব্ধ হবে।

উল্লেখ্য, Vivo T4 সিরিজের লেটেস্ট মডেল, Vivo T4 Ultra গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে। ফোনটির বেস 8 জিবি + 256 জিবি স্টোরেজের দাম 37,999 টাকা। স্ট্যান্ডার্ড Vivo T4 5G মডেলটির 8GB RAM + 128GB স্টোরেজের দাম 21,999 টাকা। এই সিরিজের তৃতীয় মডেল Vivo T4x 5G এর 6GB + 128GB স্টোরেজের মূল্য 13,999 টাকা। আর চতুর্থ মডেল তথা Vivo T4 Lite 5G লঞ্চ হবে 10,000 টাকার মধ্যে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে আসছে, ফাঁস একাধিক তথ্য
  2. Gemini Spark: গুগলের পার্সোনাল AI এজেন্ট লঞ্চ হল ভারতে, বদলে দিতে পারে মানুষের ডিজিটাল জীবন
  3. EMI-এর থেকেও কম খরচে iPhone, iPad, MacBook ভাড়ায় পাবেন, লঞ্চ হল Apple Upgrade প্রোগ্রাম
  4. WhatsApp আনল পাঁচটি নতুন ফিচার, অ্যাপ ছাড়াই হবে অডিও ও ভিডিও কল, কথা শোনা যাবে আরও স্পষ্ট
  5. অবিশ্বাস্য সস্তায় AI ক্যামেরার স্মার্ট চশমা আনল Pebble, তৃতীয় চোখেই এবার হবে স্মার্টফোনের কাজ!
  6. Apple-এর বড় চমক, স্বাধীনতা দিবসের আগে 15,000 টাকা ক্যাশব্যাক অফার একাধিক মডেলে
  7. Vivo T5x 5G ফিউশন রেড লঞ্চ হল দেশে, 32MP ফ্রন্ট ক্যামেরা, 7200mAh ব্যাটারি, টার্বো প্রসেসর-সহ নজরকাড়া ফিচার্স
  8. Flipkart Freedom Sale শুরু হচ্ছে এই তারিখে, স্মার্টফোন-ল্যাপটপে বড় ছাড়, SBI কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট
  9. ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
  10. Redmi K100 সিরিজ এই মাসে উন্মোচিত হচ্ছে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.