Vivo T4 Pro চোখধাঁধানো ক্যামেরার সঙ্গে আসছে, দূর থেকেও তুলবে অসাধারণ ছবি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 অগাস্ট 2025 13:27 IST
হাইলাইট
  • Vivo T4 Pro এর 50MP টেলিফটো লেন্স 3X পেরিস্কোপ জুম অফার করবে
  • ক্যামেরায় 10X টেলিফটো স্টেজ পোর্ট্রেট সাপোর্টও রয়েছে
  • Vivo T4 Pro চলবে Snapdragon 7 Gen 4 প্রসেসরে

Vivo T4 Pro এর মূল আকর্ষণ ক্যামেরা সিস্টেম

Photo Credit: Vivo

Vivo T4 Pro আগামী সপ্তাহেই ভারতে আসছে। এটি  কোম্পানির T4 সিরিজের ষষ্ঠ মডেল ও আগস্ট 26 তারিখে এ দেশে লঞ্চ হবে। নতুন স্মার্টফোনটি বেশ কয়েকটি আকর্ষণীয় ফিচার্স পেতে চলেছে। ভিভো ইতিমধ্যেই ব্যাটারি, ক্যামেরা ও প্রসেসর সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে। এতে শক্তিশালী 6,500mAh ব্যাটারি, Snapdragon 7 Gen 4 প্রসেসর, ও 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকবে থাকবে। আর এখন ক্যামেরার আরও ডিটেলস সামনে এসেছে। Vivo T4 Pro এর প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেল Sony ক্যামেরা ব্যবহার হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আবার টেলিফটো ক্যামেরা 3X পেরিস্কোপ জুম অফার করবে। ভিভো দাবি করেছে, এই সেগমেন্টে তাদের ফোনে এমন বৈশিষ্ট্য প্রথমবার।

Vivo T4 Pro ক্যামেরা স্পেসিফিকেশন

ফ্লিপকার্ট Vivo T4 Pro এর জন্য একটি মাইক্রোসাইট চালু করেছে, যেখানে তারা আপকামিং ফোনটির ফিচার্স একে একে প্রকাশ করছে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। Vivo T4 Pro প্রাইমারি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony সেন্সর থাকবে। সঙ্গে 3X পেরিস্কোপ জুম সহ 50 মেগাপিক্সেলের একটি Sony IMX882 টেলিফটো লেন্স মিলবে।

Vivo T4 Pro মডেলে 10X টেলিফটো স্টেজ পোর্ট্রেট সাপোর্টও রয়েছে যা সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Vivo V60 মডেলেও দেখা গিয়েছে। সেলফি ও ভিডিয়ো কলের জন্য, ফ্রন্টে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। হ্যান্ডসেটটির পিছনে পিল-আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে, যেখানে দুটি সেন্সর অবস্থিত। তৃতীয় সেন্সরটি Aura Light রিং এর উপরে রয়েছে এবং এর স্পেসিফিকেশন এখনও অজানা। ফোনে কয়েকটি AI-চালিত ফটোগ্রাফি এবং প্রোডাকশন টুলও দিয়েছে ভিভো।

Vivo T4 Pro অন্যান্য স্পেসিফিকেশন ও দাম

লঞ্চের আগেই এই ফোনের একাধিক স্পেসিফিকেশন সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে। ভিভো টি4 প্রো এর সামনের কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে ও এটি 7.53 মিমি পুরু হবে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7 জেন 4 প্রসেসরে চলবে ফোনটি। চিপসেটটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1 মিলিয়ন+ স্কোর করেছে। এই 4 ন্যানোমিটার চিপে 1+4+3 সিপিইউ ক্লাস্টার আছে। এর ভিতরে থাকা নতুন হেক্সাগন NPU এআই সম্পর্কিত কাজ 65 শতাংশ দ্রুত গতিতে করতে সক্ষম।

উল্লেখ্য, পূর্বসূরী Vivo T3 Pro মডেলে Snapdragon 7 Gen 3 প্রসেসর ও 5,500mAh ব্যাটারি আছে। অর্থাৎ প্রসেসর ও ব্যাটারি উভয় ক্ষেত্রে বড় আপগ্রেড থাকছে। Vivo T4 Pro এর দাম ভারতে 25,000 থেকে 30,000 টাকার মধ্যে থাকবে। এটি প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টে আসছে৷ জানিয়ে রাখি, গত বছর Vivo T3 Pro এর দাম 24,999 টাকা থেকে শুরু হয়েছিল।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great cameras
  • Versatile Zeiss portrait effects
  • Premium appearance
  • Durable IP68 + IP69 rating
  • Excellent battery life
  • Bad
  • Slower UFS 2.2 storage
  • Fingerprint sensor placement is too low
  • Sub-par speaker
 
KEY SPECS
Display 6.77-inch
Processor Qualcomm Snapdragon 7 Gen 4
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB, 16GB
Storage 128GB, 256GB, 512GB
Battery Capacity 6500mAh
OS Android 15
Resolution 1080x2392 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo T4 Pro, Vivo T4 Pro Specifications, Vivo
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  2. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  3. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  4. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  6. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  7. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  8. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  9. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  10. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.