এই Vivo ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা

Vivo V15 Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করবে Vivo। রিপোর্ট সত্যি হলে এই প্রথম কোম্পানির কোন ফোনের পিছনে তিনটি রিয়ার ক্যামেরা দেখা যাবে।গত বছর লঞ্চ হওয়া Vivo V11 Pro ফোনে ছিল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

এই Vivo ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা

Vivo V11 Pro ফোনের উত্তরসূরী Vivo V15 Pro

হাইলাইট
  • Vivo V15 Pro ফোনে থাকছে প-আপ সেলফি ক্যামেরা
  • সাথে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা
  • ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে
বিজ্ঞাপন

2018 সালে লঞ্চ হওয়া Vivo Nex ফোনে ছিল পপ-আপ সেলফি ক্যামেরা। এরপরে আর কোন ফোনে এই ধরনের ডিজাইন দেখা যায়নি। নতুন Vivo V15 Pro ফোনে আবার পপ-আপ সেলফি ক্যামেরা ডিজাইন ব্যবহার করতে চলেছে চীনের কোম্পানিটি। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে Vivo V11 Pro ফোনের উত্তরসূরী Vivo V15 Pro ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা সাথেই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা গিয়েছে। প্রসঙ্গত 2018 সালে লঞ্চ হওয়া Vivo V11 Pro ফোনে ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল। এছাড়াও ডিসপ্লের উপরে লঞ্চের মধ্যে ছিল সেলফি ক্যামেরা। 2018 সালের সেপ্টেম্বর মাসে ভারতে এসেছিল এই স্মার্ট ফোন।

 

আরও পড়ুন: দুর্দান্ত ক্যামেরা নিয়ে ভারতে এল Vivo Y91, দাম ও স্পেসিফিকেশান দেখে নিন

vivo v15 pro case weibo twitter Vivo V15 Pro

Photo Credit: Twitter/ I_Leak_VN

 

সম্প্রতি টুইটারে নতুন Vivo V15 Pro ফোনের কেসের একটি ছবি প্রকাশিত হয়েছে। ট্রিপল ক্যামেরা সেটআপ এর উপরে একটি কাট আউট ডিজাইন দেখা গিয়েছে। সেখানেই ফোনের পপ-আপ সেলফি ক্যামেরা টি থাকবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও Vivo V15 Pro ফোনে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক।

 

আরও পড়ুন: 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y89

 

ছবিতে ফোনের পিছনের দিকের কাট আউট দেখে মনে হচ্ছে এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করবে Vivo। রিপোর্ট সত্যি হলে এই প্রথম কোম্পানির কোন ফোনের  পিছনে তিনটি রিয়ার ক্যামেরা দেখা যাবে।গত বছর লঞ্চ হওয়া Vivo V11 Pro ফোনে ছিল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

 

আরও পড়ুন: নতুন ভেরিয়েন্টে Vivo Y93 ফোনে আগের থেকে কম দামে পাওয়া যাচ্ছে বেশি স্টোরেজ

 

প্রকাশিত ছবিতে Vivo V15 Proফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর জন্য কোন কাট আউট দেখা যায়নি। অর্থাৎ Vivo V11 Pro ফোনের মতোই এই ফোনেও ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করবে চীন এর কোম্পানিটি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »