Snapdragon 7 এবং Gen 3 চিপসেটের সাথে Vivo কোম্পানীর নতুন স্মার্টফোন Vivo V40 এবং Vivo V40 Pro

ফার্স্ট চার্জিং এবং 5,500 ব্যাটারী ক্যাপাসিটি সহ আসতে চলেছে Vivo কোম্পানীর নতুন ফোন Vivo V40 এবং Vivo V40 Pro।

Snapdragon 7 এবং Gen 3 চিপসেটের সাথে Vivo কোম্পানীর নতুন স্মার্টফোন Vivo V40 এবং Vivo V40 Pro

Photo Credit: Vivo

হাইলাইট
  • ● 50-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি 50-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আ
  • ● Vivo V40 এর ধুলো এবং জল প্রতিরোধের জন্য একটি IP68 রেটিং রয়েছে।
  • ● ফার্স্ট চার্জিং সমর্থন করে।
বিজ্ঞাপন

এবার ভারতে লঞ্চ হতে চলেছে Vivo কোম্পানীর নতুন কিছু স্মার্ট ফোন। একটি রিপোর্ট অনুসারে, Vivo কোম্পানীর নতুন স্মার্ট ফোন Vivo V40 এবং Vivo V40 Pro এই বছরের আগস্ট মাসে ভারতে লঞ্চ হতে পারে। একদম পাতলা (0.758 cm) স্টাইলিশ ডিজাইনের সাথে সেটিটকে উদ্ভাবন করা হয়েছে। উভয় ক্ষেত্রেই Zeiss-ব্যাকড ক্যামেরা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এটিতে 5500 mAh ব্যাটারী থাকতে পারে বলে অনুমান করা যাচ্ছে।এছাড়াও নতুন অ্যান্ড্রয়েড ফোনটিতে বিভিন্ন উন্নত মানের প্রযুক্তি ও ফিচার ব্যাবহার করা হবে বলে আশা করা যাচ্ছে।

Vivo V40 এর ফিচার এবং বৈশিষ্ট্য:

Vivo V40 এর পিক্সেল রেজোলিউশন 2,800 x 1,260 এবং রিফ্রেস রেট 120Hz। এটি 4,500 নিট সর্বোচ্চ ব্রাইটনেস সহ একটি 6.78-ইঞ্চি কার্ভড AMOLED স্ক্রিন দ্বারা তৈরী। ফোনটি Android 14 ভিত্তিক FuntouchOS 14-এর দ্বারা তৈরী করার কথা বলা হয়েছে। এটি  Adreno 720 GPU এর সাথে যুক্ত যা Snapdragon 7 Gen 3 SoC প্রসেসর দ্বারা চালিত, এই ফোনটির মাধমে 12 GB পর্যন্ত LPDDR4X RAM এবং 512 GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ পাওয়া যাবে। এটিতে IP68 রেটেড বিল্ড করা হয়েছে যা  জল এবং ধুলো থেকে ফোনটিকে প্রতিরোধ করতে পারবে। Vivo V40 ফোনটির আকার 164.16×74.93×7.5mm এবং  ওজন 190gm।

ক্যামেরা:

Vivo V40 ডিভাইসটিতে Zeiss optics এর সাথে উন্নত মানের একটি ডুয়াল রিয়ার ক্যামেরা আছে, যেটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) আছে। এবং এটিতে  একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং একটি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে যুক্ত আরেকটি 50-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটিতে পিছনের ক্যামেরা সিস্টেমের সাথে একটি Aura লাইট ইউনিট রয়েছে। সেলফি তোলার জন্য ফোনটিতে সামনের দিকে 50-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

ব্যাটারী:

Vivo কোম্পানীর নতুন Vivo V40 ফোনটি ফার্স্ট চার্জিং সমর্থন করে। এটিতে 80W তারযুক্ত, একটি 5,500 mAh ব্যাটারী সংযুক্ত করা রয়েছে।

কানেকশন:

এটিতে 5g সাপোর্ট সহ ডুয়াল সিমসেট স্থাপন করা হয়েছে।এই স্মার্ট ফোনটিতে সংযোগ স্থাপনের জন্য WiFi 6, ব্লুটুথ 5.4, এনএফসি, জিপিএস, এবং চার্জিং-এর  জন্য ইউএসবি টাইপ সি পোর্ট এর সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »