Vivo V70 Lite 4G ডুয়াল স্টেরিও স্পিকার, IP69 রেটিং ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করে।
Photo Credit: Vivo
Vivo V70 Lite 4G packs a massive 8,100mAh battery
Vivo V70 Lite 4G চুপিচুপি লঞ্চ হয়েছে। গত জুনে ফোনটির 5G ভার্সন বাজারে এসেছিল। এবার সাশ্রয়ী মূল্যে 4G মডেলের আগমন ঘটেছে। ভিভোর এই নতুন স্মার্টফোনের অন্যতম আকর্ষণ হল বিশাল 8,100mAh ব্লুভোল্ট ব্যাটারি, 1.5K আই-কেয়ার AMOLED ডিসপ্লে, ও ডুয়াল স্টেরিও স্পিকার। ডিভাইসটি Unisoc T7300 প্রসেসরে রান করে। এতে লিকুইড স্যাটিন টেক্সচারের সঙ্গে স্টাইলিশ ডিজাইন আছে। Vivo V70 Lite 4G-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP68 + IP69 রেটিং, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, ফ্ল্যাগশিপ 4G মডেম, এবং 3,000 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম।
ভিভো ভি70 লাইট 4G-এর সামনে একটি 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 2,000 নিট ব্রাইটনেস (HBM), 94.47 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও, ও 1.5K রেজোলিউশন (2,800 x 1,260 পিক্সেল) অফার করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
Vivo V70 Lite 4G মডেলে 8,100mAh ব্যাটারি ব্যবহার করেছে কোম্পানি। এটি বাইপাস চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, ফুল চার্জে 10.2 ঘন্টা PUBG খেলা যাবে, ভিডিও দেখা যাবে 29.6 ঘন্টা। এছাড়াও, ইউজাররা 67 ঘন্টা গান শুনতে পারবেন। ফোনটি 44W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে এসেছে। ডিভাইসে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে।
ভিভোর নতুন ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। এটি f/1.8 অ্যাপারচার -সহ 50 মেগাপিক্সেল Sony প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর নিয়ে গঠিত। ফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা (f/2.0 অ্যাপারচার) আছে। হ্যান্ডসেটে ইউনিসক টি7300 প্রসেসর (ছয় ন্যানোমিটার) ব্যবহার করা হয়েছে। এটি 8 জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং সর্বোচ্চ 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।
রিপোর্ট থেকে জানা গিয়েছে, Vivo V70 Lite 4G ইউরেশিয়াতে লঞ্চ হয়েছে। এটি বর্তমানে সমস্ত ফিচার্স, ছবি, ও স্পেসিফিকেশনের সঙ্গে ভিভো কাজাখাস্তানের ওয়েবসাইটে লিস্টেড আছে। এটি ব্লু ও হোয়াইট কালার অপশনে উপলব্ধ। ফোনটি 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বিক্রি হবে। তবে ভিভো এখনও অফিসিয়ালি দাম ঘোষণা করেনি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন