Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল

ভিভো তাদের X অ্যাকাউন্ট থেকে পোস্ট করা টিজারে ভারতে Vivo V80 লঞ্চের ঘোষণা করেছে।

Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল

Photo Credit: Vivo

Vivo V80 has a Zeiss-branded rear camera unit

হাইলাইট
  • Vivo V80 ভারতে Zeiss ক্যামেরার সঙ্গে আসছে
  • টিজারে স্মার্টফোনটি অরেঞ্জ কালার অপশনে দেখানো হয়েছে
  • Vivo V80 অক্টোবরের শুরুতে ভারতে আসতে পারে
বিজ্ঞাপন

মঙ্গলবার ভারতে Vivo V80 স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ হয়েছে। আগেই জানা গিয়েছিল, ফোনটির মুখ্য আকর্ষণ হবে ফটোগ্রাফি সিস্টেম। চীনা সংস্থাটি লেটেস্ট টিজারেও সেই ইঙ্গিত দিয়েছে। Vivo V সিরিজের নতুন মডেলে Zeiss টিউনড ক্যামেরা সেটআপ থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। Vivo V80 এ দেশে ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন হতে পারে, যা নতুন Android 17 অপারেটিং সিস্টেম ভিত্তিক OriginOS 7 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড অবস্থায় আসবে। ভিভোর নতুন মোবাইল সফটওয়্যারে লিকুইড গ্লাসের মতো ডিজাইন, অ্যাটোমিক ওয়ার্কবেঞ্চ, এবং স্টেজ ম্যানেজারের মতো ফিচার্স যুক্ত হতে পারে।

ভারতে Vivo V80-এর টিজার প্রকাশ হল

ভিভো তাদের X অ্যাকাউন্ট থেকে পোস্ট করা টিজারে ভারতে Vivo V80 লঞ্চের ঘোষণা করেছে। সেই টিজারে আসন্ন ফোনের আংশিক নকশাও দেখানো হয়েছে। তবে সংস্থা এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি। টিজারে শুধু "কামিং সুন" লেখা আছে। পোস্টারে ডিভাইসটি অরেঞ্জ কালার অপশনে দেখানো হয়েছে।

Vivo V80 ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটের সঙ্গে এন্ট্রি নিতে চলেছে। রিপোর্ট বলছে, একটি ক্যামেরায় 3x অপটিক্যাল জুমের সঙ্গে 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর থাকবে। ডিভাইসটি অক্টোবর মাসের শুরুতেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়ে যেতে পারে। এতে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 7,200mAh ব্যাটারি।

91মোবাইলসের দাবি, ভিভো ভি80 মডেলে 30টির বেশি এআই এফেক্ট-সহ AI ক্রিয়েটিভ ক্যামেরা মোড থাকতে পারে। এতে লাইভ কোলাজ ফিচারও মিলতে পারে, যা লাইভ ফটোস ও স্টিকার ব্যবহার করে সহজেই কোলাজ তৈরি করে দেবে। এছাড়াও, ফোনের ভিডিও রেকর্ডিংয়ে বড় আপগ্রেড আসতে পারে। এতে সিনেমাটিক মানের ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে ভারতে এসেছিল পূর্বসূরী Vivo V70৷ লঞ্চের সময় দাম ছিল 45,999 টাকা (8 জিবি + 256 জিবি)। এই ফোনের সামনে 6.59 ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে, যা 1.5K রেজোলিউশন, 5,000 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও HDR10+ অফার করে। স্ক্রিনের নিচে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

ভিভোর এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা অফার করে। পিছনের ক্যামেরা 4K রেজোলিউশনে 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল। এতে Snapdragon 7 Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনে 6,500mAh ব্যাটারির সঙ্গে 90W ফ্ল্যাশ চার্জ, রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং সাপোর্ট আছে। ডিভাইসে Android 16 নির্ভর OriginOS 6 সফটওয়্যার আছে। ভিভো চারটি OS আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট দেবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »