Vivo জানুয়ারি মাসে তিন দুর্দান্ত স্মার্টফোন ভারতে আনছে, লঞ্চের আগেই দাম ফাঁস হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 21 ডিসেম্বর 2025 15:54 IST
হাইলাইট
  • Vivo V70 সিরিজ ও X200T ভারতে 2026 সালের জানুয়ারিতে লঞ্চ লঞ্চ হতে পারে
  • কোম্পানি Vivo X300 FE এ দেশে নিয়ে আসার প্ল্যান করছে
  • ফোনগুলির দাম অনলাইনে ফাঁস হয়েছে

Vivo V70 Series, Vivo X200T, ও Vivo X300 FE-এর দাম ফাঁস হয়েছে

Photo Credit: Vivo

Vivo X300 সিরিজ ভারতে লঞ্চ হয়েছে বেশি দিন হয়নি। ইতিমধ্যেই সংস্থার একঝাঁক প্রিমিয়াম ফোনের আগমন ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে। যার মধ্যে রয়েছে Vivo V70 Series, Vivo X200T, ও Vivo X300 FE। ভারতে অফিসিয়াল লঞ্চের আগে এখন স্মার্টফোনগুলির দাম অনলাইনে ফাঁস হয়েছে। Vivo V70, Vivo V70 Elite, এবং Vivo X200T জানুয়ারির শেষে ভারতে আসার সম্ভাবনা আছে বলে দাবি করা হয়েছে। Vivo X300 FE ভারতের বাজারে কিছুটা পরে আসতে পারে। চলুন দেখে নিই এই ফোনগুলি কেমন দামে আসতে পারে ও কী কী স্পেসিফিকেশন থাকবে।

Vivo V70 Series, Vivo X200T, ও Vivo X300 FE-এর দাম ফাঁস হয়েছে

টেক ব্লগার অভিষেক যাদবের দেওয়া তথ্য অনুসারে, ভিভো 2026 সালের জানুয়ারিতে তিনটি নতুন ফোন ভারতে আনতে পারে। আগামী মাসের শেষে লঞ্চ হতে পারে Vivo V70, Vivo V70 Elite, এবং Vivo X200T। অন্য দিকে, Vivo X300 FE মডেলটির লঞ্চ টাইমলাইন নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।

Vivo V70 এ দেশে একটিমাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে। ফোনটির 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের দাম 45,000 টাকা হওয়ার সম্ভাবনা। এটি লাল ও হলুদ রঙের বিকল্পে মিলতে পারে। অন্য দিকে, Vivo V70 Elite মডেলটির সম্ভাব্য দাম 50,000 টাকার আশেপাশে থাকতে পারে। তবে সংস্থা এখনও লঞ্চের তারিখ বা প্রাইস সম্পর্কে কিছু জানায়নি।

Vivo X200T ভারতে 55,000 টাকা মূল্যে আসতে পারে। এটি শুধু অনলাইনে উপলব্ধ হবে৷ এছাড়াও, Vivo X300 FE মডেলটির দাম প্রায় 60,000 টাকার আশেপাশে হতে পারে। সূত্রের দাবি, এগুলি অফিসিয়াল প্রাইস নয়৷ তাই লঞ্চ হওয়ার সময় স্পেসিফিকেশন ও অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে দাম কিছুটা বেশি ও কম হতে পারে।

প্রসঙ্গত, ভিভো এক্স200টি-এর বেশ কিছু ফিচার্স এবং স্পেসিফিকেশন সদ্য ফাঁস হয়েছে। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলে দাবি করা হয়েছে। পিছনের প্রতিটি ক্যামেরার রেজোলিউশন 50 মেগাপিক্সেল হওয়ার সম্ভাবনা। হাই-পারফরম্যান্সের জন্য MediaTek Dimensity 9400+ প্রসেসর ব্যবহার করতে পারে কোম্পানি। এই ফ্ল্যাগশিপ চিপ 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত এবং পিক ক্লক স্পিড 3.73 গিগাহার্টজ।

ভিভোর এই ফোনে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকবে। তবে ব্যাটারির ক্ষমতা এখনও জানা যায়নি। নিরাপত্তার জন্য ফোনের স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ডিভাইসটি পাঁচটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং সাত বছর সিকিউরিটি আপডেট পাবে। আরও জানা গিয়েছে যে Vivo X200T-এর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবে ন্যানোফ্লুইড ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo V70, Vivo V70 Elite, Vivo X200T, Vivo X300 FE, Vivo
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy M47 ও Galaxy F70 Pro শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  2. Mobile Data Saving Tips: ইন্টারনেট বেশি ব্যবহার না করেই ডেটা দ্রুত শেষ? ফোনের এই সেটিংস এক্ষুণি পাল্টান
  3. Xiaomi 17T সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, ধামাকাদার ফিচার্স নিয়ে আসছে দুই নতুন ফোন
  4. Oppo Reno 16 সিরিজ 25 মে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে
  5. Motorola Edge 70 Pro+ স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ্যে, ক্যামেরা ও ফিচার্সে বড় চমক
  6. Vivo S60 শক্তিশালী 7,200mAh ব্যাটারি ও 90W চার্জিং সহ আসছে, লঞ্চের আগেই ফিচার্স জানাল ভিভো
  7. Xiaomi 17 Max স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা হল, থাকছে 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি
  8. Oppo Find X9 Ultra এর দাম ফাঁস হল, ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ ফোন
  9. Samsung-এর 50MP ট্রিপল ক্যামেরা ও 120Hz AMOLED স্ক্রিনের ফোন 12,000 টাকা সস্তা হয়ে গেল
  10. Redmi K100 সিরিজ ট্রেন্ড বদলে এই বছর Xiaomi 18-এর আগেই লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.