Vivo X300 FE আগামী মাসে ভারতে লঞ্চ হবে, ক্যামেরা, ফিচার্স, ডিজাইন মুগ্ধ করবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 7 এপ্রিল 2026 17:33 IST
হাইলাইট
  • Vivo X300 FE মে মাসের প্রথম সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে
  • এটি এক্সক্লুসিভ গ্রীন কালার অপশনে এ দেশে আসবে
  • স্মার্টফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে

Vivo X300 FE features a 50-megapixel selfie camera

Photo Credit: Vivo

Vivo X300 FE মে মাসের প্রথম সপ্তাহে ভারতে আসতে পারে। Vivo X সিরিজের ফোন এমনিতেই মোবাইলে ছবি তোলার ক্ষেত্রে সেরা হিসেবে গণ্য করা হয়। গত বছরের X200 FE-এর জনপ্রিয়তার ভিতের উপর দাঁড়িয়ে অনেক প্রত্যাশা নিয়ে উত্তরসূরী মডেলের আগমন ঘটছে। Vivo X300 FE এমন ডিজাইন অফার করবে, যা এ দেশে ভিভোর সমস্ত ফোনের থেকে আলাদা। ফোনটির ইন্ডিয়া এক্সক্লুসিভ গ্রীন কালার অপশনের ছবি ফাঁস হয়েছে। ভিভোর এই স্মার্টফোন মার্চের শুরুতে ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8 Gen 5 প্রসেসর, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 90W ফ্ল্যাশ চার্জ, এবং 6,500mAh ব্যাটারির সাথে রাশিয়াতে লঞ্চ হয়েছে।

Vivo X300 FE মে মাসে ভারতে আসবে

টেক ব্লগার যোগের ব্রারকে উদ্ধৃত করে স্মার্টপ্রিক্স জানিয়েছে, Vivo X300 FE আগামী মাসের শুরুতে ভারতে লঞ্চ হতে পারে। ফোনটি ব্ল্যাক, পার্পল, ও গ্রীন কালার অপশনে উপলব্ধ হবে। রিপোর্টে সবুজ রঙের মডেলের ছবি ফাঁস করা হয়েছে। এটি যেমন দেখতে খুব আকর্ষণীয়, তেমনই বেশ স্লিক ও প্রিমিয়াম।

Vivo X300 FE
Photo Credit: Smartprix

ছবি দেখেই বুঝতে পারছেন যে ডিজাইনের ক্ষেত্রে বড় আপগ্রেড এনেছে ভিভো। পূর্বসূরী X200 FE মডেলের ভার্টিক্যাল ক্যামেরা সেটআপের পরিবর্তে ব্যাক ক্যামেরা মডিউলটি আনুভূমিক পজিশনে বসানো হয়েছে। এটি iPhone Air-এর ডিজাইনের কথা মনে করাবে। ক্যামেরা বারে তিনটি সেন্সর, একটি এলইডি ফ্ল্যাশ, এবং Zeiss ব্র্যান্ডিং রয়েছে। স্মার্টফোনটি দেখতে কম্প্যাক্ট হলেও অভ্যন্তরে প্রিমিয়াম হার্ডওয়্যারের ছড়াছড়ি।

Vivo X300 FE স্পেসিফিকেশন

ভিভো এক্স300 এফই রাশিয়াতে একটি 6.31 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, এবং 5,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনের ব্যাটারি 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।

ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও  f/1.57 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 110 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স নিয়ে গঠিত। ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেলের। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

Vivo X300 FE-এর 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের দাম 60,124 রুবল রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 71,000 টাকার সমান। ফোনটি ভারতে 70,000 টাকার মধ্যে লঞ্চ হবে বলে আশা করা যায়। প্রসঙ্গত, Vivo X200 FE গত বছর জুলাইতে ভারতে এসেছিল৷ দাম 54,999 টাকা থেকে শুরু হয়েছিল।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Fresh and premium IP69-rated design
  • Lighter Telephoto Extender Gen 2 works well
  • Vibrant 120Hz LTPO display
  • OriginOS 6 is highly customisable
  • Good raw performance
  • 40W wireless charging
  • Great battery life
  • Bad
  • Poor ultrawide camera
  • Average selfie camera
  • No HDR video recording option
  • Gets hot when recording video
 
KEY SPECS
Display 6.31-inch
Processor Snapdragon 8 Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 6,500mAh
OS Android 16
Resolution 1,216x2,640 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy M47 ও Galaxy F70 Pro শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  2. Mobile Data Saving Tips: ইন্টারনেট বেশি ব্যবহার না করেই ডেটা দ্রুত শেষ? ফোনের এই সেটিংস এক্ষুণি পাল্টান
  3. Xiaomi 17T সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, ধামাকাদার ফিচার্স নিয়ে আসছে দুই নতুন ফোন
  4. Oppo Reno 16 সিরিজ 25 মে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে
  5. Motorola Edge 70 Pro+ স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ্যে, ক্যামেরা ও ফিচার্সে বড় চমক
  6. Vivo S60 শক্তিশালী 7,200mAh ব্যাটারি ও 90W চার্জিং সহ আসছে, লঞ্চের আগেই ফিচার্স জানাল ভিভো
  7. Xiaomi 17 Max স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা হল, থাকছে 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি
  8. Oppo Find X9 Ultra এর দাম ফাঁস হল, ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ ফোন
  9. Samsung-এর 50MP ট্রিপল ক্যামেরা ও 120Hz AMOLED স্ক্রিনের ফোন 12,000 টাকা সস্তা হয়ে গেল
  10. Redmi K100 সিরিজ ট্রেন্ড বদলে এই বছর Xiaomi 18-এর আগেই লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.