Vivo X300 এবং X300 Pro ডিসেম্বর 2 দুপুর 12টায় আনুষ্ঠানিক ভাবে ভারতে লঞ্চ হবে।
Photo Credit: Vivo
Vivo X300 Series support Zeiss telephoto converter lens
Vivo X300 সিরিজের ভারতীয় লঞ্চ ডেট ঘোষণা হল। Vivo X300 এবং X300 Pro ডিসেম্বর 2 দুপুর 12টায় আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে। উল্লেখ্য, ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ফোন দু'টি অক্টোবরে চীন ও গ্লোবাল মার্কেটে রিলিজ হয়েছে। Vivo X300 লাইনআপের মুখ্য আকর্ষণ ক্যামেরা সেটআপ। ফোনগুলিতে জার্মান অপটিক্যাল জায়েন্ট Zeiss-এর ইমেজিং সিস্টেম, 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। Vivo X300 এবং X300 Pro প্রথম স্মার্টফোন, যেখানে MediaTek Dimensity 9500 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ভিভো ইতিমধ্যেই ঘোষণা করেছে, এটি এক্সক্সুসিভ (শুধু ভারতের জন্য) লাল রঙে পাওয়া যাবে।
ভিভো এক্স300 ও ভিভো এক্স300 প্রো এর মেজর হাইলাইট হল Zeiss টেলিফটো এক্সটেন্ডার কিট। DSLR ক্যামেরার স্টাইলে উভয় ফোনের পিছনের ক্যামেরায় Zeiss 2.35x টেলিকনভার্টার লেন্স লাগানো যাবে। ফলে দূরের বস্তুকে আরও কাছ থেকে ক্যামেরাবন্দি করা যাবে। এতে ছবি ঝাপসা হবে না ও গুণগত মান ঠিক থাকবে। এটি আলাদা অ্যাক্সেসরি হিসেবে বিক্রি হবে।
Vivo X300 Pro একটি 6.78 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, সর্বোচ্চ 4,500 নিট ব্রাইটনেস, HDR10+, ও Dolby Vision সাপোর্ট করে। বেস মডেলে ঠিক একই ডিসপ্লে প্যানেল ব্যবহার হয়েছে, তবে এর আকার 6.31 ইঞ্চি। ফোনগুলি 16 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 1 টিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। উভয় মডেল Android 16-নির্ভর Origin OS 6 কাস্টম সফটওয়্যারে রান করে।
X300 Pro একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সঙ্গে এসেছে। স্ট্যান্ডার্ড X300 একটি 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অফার করে। দুই ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
Vivo X300 এবং X300 Pro-এর চাইনিজ ভ্যারিয়েন্টে যথাক্রমে 6,040mAh ও 6,510mAh ব্যাটারি রয়েছে। যেখানে ইউরোপীয় মডেলে 5,360mAh ও 5,440mAh ব্যাটারি আছে। এটি 90W ওয়্যার্ড ও 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনগুলির ভারতীয় ভার্সনের ব্যাটারি ক্যাপাসিটি কেমন হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
উল্লেখ্য, Oppo Find X9 সিরিজ নভেম্বর 18 ভারতে লঞ্চ হচ্ছে। Find X9 ও Find X9 Pro উভয় মডেলই আসছে।দুই স্মার্টফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর এবং Hasselblad এর সহযোগিতায় তৈরি ক্যামেরা সেটআপ রয়েছে। Fi nd X9 Pro মডেলটিতে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset