স্ট্যান্ডার্ড Vivo X500 মডেলের দাম 1,19,999 টাকা (12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ) হতে পারে।
Photo Credit: Vivo
Vivo X500 Pro Max features a 200-megapixel periscope telephoto Camera
Vivo X500 সিরিজ নভেম্বরেই ভারতে আসছে। ভিভো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগেই লঞ্চের তারিখ ফাঁস হয়েছে। চীনের মার্কেটের মতো এই লাইনআপের অধীনে Vivo X500, Vivo X500 Pro, এবং Vivo X500 Pro Max ভারতে আসবে। প্রতিটি ফোনে Zeiss-এর টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। খুব সম্প্রতি ফোনগুলির দাম ফাঁস হয়েছে। আর এখন লঞ্চ ডেটের পাশাপাশি মেজর স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এসেছে। Vivo নভেম্বরের শেষে X500 সিরিজ ছাড়াও আরও দুটি প্রোডাক্ট আনবে। Vivo Watch GT2 এবং Zeiss টেলিফটো এক্সটেন্ডার জেন 2 একই দিনে মুক্তি পাবে বলে জানা গিয়েছে।
টিপস্টার সঞ্জু চৌধুরি দাবি করেছেন যে, Vivo X500 সিরিজ ভারতে লঞ্চ হবে আগামী নভেম্বর 26। ডিসেম্বর 2 থেকে বিক্রি শুরু হবে। স্ট্যান্ডার্ড Vivo X500 মডেলের দাম 1,19,999 টাকা (12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ) হতে পারে। এই ফোনে 6.59 ইঞ্চি এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন (1,260 x 2,750 পিক্সেল) সাপোর্ট করবে।
Vivo X500-এর ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুমের সাথে 64 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসে 7,500mAh ব্যাটারি পাওয়া যাবে, যা 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটি চলবে MediaTek Dimensity 9600M প্রসেসরে।
Vivo X500 Pro-এর 12 জিবি + 256 জিবি অপশনে কিনতে খরচ হতে পারে 1,49,999 টাকা। ডিভাইসের পিছনে 1/1.28 ইঞ্চির 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 1/1.95 ইঞ্চির 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (3.5x অপটিক্যাল জুম) থাকবে।
Vivo X500 Pro রান করবে MediaTek Dimensity 9600 Pro প্রসেসরে। ফোনে 6.36 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন অফার করবে। এতে 6,510mAh ব্যাটারি পাওয়া যাবে, যা 90W ওয়্যার্ড ও 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
অন্য দিকে, সিরিজের টপ মডেল Vivo X500 Pro Max দুটি ভার্সনে আসতে পারে। 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজের দাম 1,59,999 টাকা হওয়ার সম্ভাবনা। 512 জিবি স্টোরেজ অপশনের দাম 1,79,999 টাকা হবে বলে আশা করা হচ্ছে। এই হ্যান্ডসেটে 2K রেজোলিউশনের 6.85 ইঞ্চি ডিসপ্লে থাকবে।
ডিভাইসের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ মিলবে। এটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ও 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দিয়ে গঠিত হবে। ফোনটি আরও বড় 8,000mAh ব্যাটারিতে চলবে। এতে প্রো মডেলের প্রসেসর ও চার্জিং স্পিড থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999