Vivo Y19s 5G ভারতে লঞ্চ হল 6,000mAh ব্যাটারির সঙ্গে, প্রায় 23 ঘন্টা ইউটিউব দেখা যাবে ফুল চার্জে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 3 নভেম্বর 2025 12:00 IST
হাইলাইট
  • Vivo Y19s 5G মিলিটারি গ্রেড ডিউরাবিলিটির সঙ্গে এসেছে
  • এই স্মার্টফোনে AI ইরেজ, AI ফটো এনহ্যান্স, ও AI ডকুমেন্ট ফিচার্স রয়েছে
  • Vivo Y19s 5G ফোনের স্ক্রিন TÜV Rheinland ব্লু লাইট সার্টিফায়েড

Vivo Y19s 5G Features a 6,000mAh Battery

Photo Credit: Vivo

Vivo Y19s 5G কম বাজেটের ক্রেতাদের লক্ষ্য করে ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি বাজেট-ফ্রেন্ডলি ফোন যা MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা পরিচালিত। 11,000 টাকারও কম দামে লঞ্চ করা এই স্মার্টফোনে 6,000mAh ব্যাটারি রয়েছে। সংস্থার দাবি, এটি ফুল চার্জে 22.9 ঘন্টা ইউটিউব ভিডিও চালাতে পারবে। মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। Vivo Y19s 5G এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP64 জল ও ধুলোরোধী রেটিং, 12 জিবি পর্যন্ত র‍্যাম (ভার্চুয়াল র‍্যাম অর্ন্তভুক্ত), OTG, ডুয়াল-ব্যান্ড Wi-Fi,  200 শতাংশ সুপার লাউড ভলিউম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং একাধিক AI বৈশিষ্ট্য।

Vivo Y19s 5G ডিসপ্লে 

ভিভো ওয়াই19এস 5G একট 6.74 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি HD+ রেজোলিউশন, 90 হার্টজ রিফ্রেশ রেট, 269 পিপিআই পিক্সেল ডেনসিটি, এবং 700 নিট HBM ব্রাইটনেস অফার করে। ফোনটির স্ক্রিন TÜV Rheinland ব্লু লাইট সার্টিফায়েড। অর্থাৎ, স্ক্রিন থেকে কম নীল আলো নির্গত হবে। ইউজার চোখে চাপ বা ক্লান্তি ছাড়াই দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবে।

Vivo Y19s 5G পারফরম্যান্স

ভিভোর নয়া ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 6 জিবি পর্যন্ত র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে 12 জিবি ভার্চুয়াল র‍্যাম (6 জিবি + 6 জিবি) সাপোর্ট আছে। মাইক্রোএসডি কার্ড দিয়ে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারি আছে। সংস্থা বলেছে, 1,600 বার সম্পূর্ণ চার্জ-ডিসচার্জ করার পরেও, ব্যাটারি তার মূল ক্ষমতার অন্তত 80 শতাংশ ধরে রাখতে সক্ষম হবে। এতে সুপার ব্যাটারি সেভার মোড দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটি Android 15-নির্ভর Funtouch OS 15 কাস্টম সফটওয়্যারে রান করবে।

Vivo Y19s 5G ক্যামেরা ও অন্যান্য ফিচার্স

ছবি ও ভিডিও তোলার জন্য, Vivo Y19s 5G ফোনের পিছনে আলট্রা ব্রাইট ফ্ল্যাশলাইট সহ 13 মেগাপিক্সেল ও 0.08 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা আছে। আর সামনে সেলফি ও ভিডিও কলের জন্য, 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসটি AI ইরেজ, AI ফটো এনহ্যান্স, ও AI ডকুমেন্টের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-নির্ভর ফিচার্স অফার করে।

স্মার্টফোনটি 32,000 ড্রপ টেস্ট, -20 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে এক্সট্রিপ টেম্পারেচার টেস্ট, 1.50 লক্ষ বার ভলিউম বাটন টেস্ট, 5 লক্ষ বার পাওয়ার বাটন টেস্টের মতো পরীক্ষার মধ্যে দিয়ে গেছে। ফলে এটি দীর্ঘমেয়াদি ব্যবহার নিশ্চিত করেছে।

Vivo Y19s 5G দাম

Vivo Y19s 5G ভারতে 10,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 11,999 টাকা ও 13,499 টাকা। ফোনটি ম্যাজেস্টিক গ্রীন ও টাইটেনিয়াম সিলভার রঙে ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে লিস্টেড আছে এবং অফলাইনে বিক্রি হচ্ছে। এটি অনলাইনে  শীঘ্রই পাওয়া যাবে বলে আশা করা যায়।

 
KEY SPECS
Display 6.74-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel + 0.8-megapixel
RAM 4GB, 6GB
Storage 64GB, 128GB
Battery Capacity 6000mAh
OS Android 15
Resolution 720x1600 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno সিরিজের স্মার্টফোন 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে, ফ্লিপকার্টে বাম্পার ডিসকাউন্ট
  2. Vivo V70 ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, 50MP সেলফি ক্যামেরা ও 6500mAh ব্যাটারি থাকছে
  3. Xiaomi 17T Pro স্মার্টফোনের ফিচার্স লিক হল, 8500mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং থাকতে পারে
  4. Brave Ark: বড় টাচস্ক্রিন ও 14550mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল Android PC, দাম জেনে নিন
  5. YouTube: ইংরেজি বুঝতে সমস্যা? এবার ইউটিউবে বাংলা ও হিন্দি সহ 27টি ভাষায় অনুবাদ করা যাবে সমস্ত ভিডিও
  6. iPhone 17e: অ্যাপলের সবচেয়ে সস্তা আইফোনের লঞ্চের তারিখ ফাঁস, বাজারে আসছে ফেব্রুয়ারিতে
  7. Samsung Galaxy A07 5G ভারতে কম দামে 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, 6 বছর Android আপডেট পাবে
  8. 10,001mAh ব্যাটারির সাথে Realme P4 Power 5G ফোনের সেল শুরু হল, অফারে 2,000 টাকা ছাড়
  9. Vivo V70 ও V70 Elite ভারতে ফেব্রুয়ারি 19 লঞ্চ হচ্ছে, 50MP সেলফি ক্যামেরা সহ 6500mAh ব্যাটারি থাকবে
  10. Google Pixel 10a ফেব্রুয়ারিতে বাজারে আসছে, অবশেষে লঞ্চের তারিখ ঘোষণা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.