অবিশ্বাস্য দামে প্রিমিয়াম ডিজাইন নিয়ে এল Vivo Y91i

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 মার্চ 2019 14:45 IST
হাইলাইট
  • Vivo Y91i ফোনের দাম শুরু হচ্ছে 7,990 টাকা থেকে
  • দুটি স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে
  • থাকছে ছোট্ট ওয়াটার ড্রপ ডিসপ্লে নচ

Vivo Y91i ফোনে রয়েছে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে

শুক্রবার ভারতে নতুন স্মার্টফোন নিয়ে এল Vivo। নতুন স্মার্টফোনে থাকছে প্রিমিয়াম ডিজাইন। থাকছে ছোট্ট ওয়াটার ড্রপ ডিসপ্লে নচ। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 16GB অথবা 32GB স্টোরেজ। Vivo Y91i ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব Funtouch OS স্কিন। থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Vivo Y91i এর দাম

ভারতে Vivo Y91i ফোনের দাম শুরু হচ্ছে 7,990 টাকা থেকে।  এই দামে Y91i ফোনের 2GB RAM আর 16GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে।  32GB স্টোরেজে Y91i কিনতে 8,490 টাকা খরচ হবে। তবে কবে এই ফোন বিক্রি শুরু হবে জানা যায়নি।

Advertisement

Vivo Y91i স্পেসিফিকেশান

Vivo Y91i ফোনে রয়েছে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 2GB RAM আর 16GB অথবা 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo Y91i ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ফোনের প্রাইমারি ক্যামেরাটি 13 মেগাপিক্সেল। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo Y91i ফোনে থাকছে 4G, Wi-Fi, Bluetooth 5.0, GLONASS, GPS আর Wi-Fi 2.4G। এই ফোনের ভিতরে একটি 4,030 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  2. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  3. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  4. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  5. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  6. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  7. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  8. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  9. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  10. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.