চারটি রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y9s: দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 ডিসেম্বর 2019 20:25 IST
হাইলাইট
  • চিনে লঞ্চ হয়েছে Vivo Y9s
  • তিনটি রঙে এই ফোন পাওয়া যাবে
  • থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

Vivo Y9s ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে

মিড-রেঞ্জ সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করল Vivo। মাসের শুরুতেই চিনে লঞ্চ হয়েছে নতুন Vivo Y9s। সম্প্রতি রাশিয়ায় লঞ্চ হয়েছিল Vivo V17। সেই ফোনের নাম বদলে চিনে লঞ্চ হয়েছে Vivo Y9s। বিশ্বের অন্যান্য দেশে Vivo S1 Pro নামে এই ফোন লঞ্চ হবে। চিনে Vivo Y9s ফোনের পিছনে ডায়মন্ড শেপের ক্যামেরা মডিউল থাকছে। এই ক্যামেরায় থাকছে চারটি সেন্সর। সেলফি তোলার জন্য Vivo Y9s ফোনে 32 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে। সাথে থাকছে ডুয়াল ইঞ্জিন 18W ফাস্ট চার্জ সাপোর্ট।

Vivo Y9s এর দাম

চিনে Vivo Y9s ফোনের দাম 1,998 ইউয়ান (প্রায় 20,400 টাকা)। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 6 ডিসেম্বর চিনে এই ফোন বিক্রি শুরু হবে। ইতিমধ্যেই প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। গ্লেজড ব্ল্যাক, নেবুলা ব্লু, সিম্ফনি লাইট রঙে বিক্রি হবে Vivo Y9s।

Advertisement

Vivo Y9s স্পেসিফিকেশন      

Vivo Y9s ফোনে থাকছে একটি 6.38 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 665 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ।

Vivo Y9s ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Vivo Y9s  ফোনের গ্লোবাল ভেরিয়েন্টে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo Y9s ফোনে থাকছে  4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM রেডিও আর USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জ সাপোর্ট। Vivo Y9s এর ওজন 186.7 গ্রাম।

Advertisement

আরও পড়ুন:

ভারতে আসছে Vivo V17, লঞ্চের আগেই ফিচারগুলি দেখে নিন

Advertisement

নতুন রঙে ভারতে এল Oppo A9 2020: দাম ও স্পেসিফিকেশন

শীঘ্রই নতুন ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে Vivo U20

 
KEY SPECS
Display 6.38-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  2. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  3. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  4. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  5. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  6. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  7. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  8. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  9. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  10. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.