মিড-রেঞ্জ সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করল Vivo। মাসের শুরুতেই লঞ্চ হয়েছে নতুন Vivo Y9s। চিনে Vivo Y9s ফোনের দাম 1,998 ইউয়ান (প্রায় 20,400 টাকা)।
Vivo Y9s ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে
মিড-রেঞ্জ সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করল Vivo। মাসের শুরুতেই চিনে লঞ্চ হয়েছে নতুন Vivo Y9s। সম্প্রতি রাশিয়ায় লঞ্চ হয়েছিল Vivo V17। সেই ফোনের নাম বদলে চিনে লঞ্চ হয়েছে Vivo Y9s। বিশ্বের অন্যান্য দেশে Vivo S1 Pro নামে এই ফোন লঞ্চ হবে। চিনে Vivo Y9s ফোনের পিছনে ডায়মন্ড শেপের ক্যামেরা মডিউল থাকছে। এই ক্যামেরায় থাকছে চারটি সেন্সর। সেলফি তোলার জন্য Vivo Y9s ফোনে 32 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে। সাথে থাকছে ডুয়াল ইঞ্জিন 18W ফাস্ট চার্জ সাপোর্ট।
চিনে Vivo Y9s ফোনের দাম 1,998 ইউয়ান (প্রায় 20,400 টাকা)। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 6 ডিসেম্বর চিনে এই ফোন বিক্রি শুরু হবে। ইতিমধ্যেই প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। গ্লেজড ব্ল্যাক, নেবুলা ব্লু, সিম্ফনি লাইট রঙে বিক্রি হবে Vivo Y9s।
Vivo Y9s ফোনে থাকছে একটি 6.38 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 665 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ।
Vivo Y9s ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Vivo Y9s ফোনের গ্লোবাল ভেরিয়েন্টে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo Y9s ফোনে থাকছে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM রেডিও আর USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জ সাপোর্ট। Vivo Y9s এর ওজন 186.7 গ্রাম।
আরও পড়ুন:
ভারতে আসছে Vivo V17, লঞ্চের আগেই ফিচারগুলি দেখে নিন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Hideo Kojima's Espionage Game Physint Changes Hands From PlayStation to Xbox After Sony Backs Out of Project