এই সপ্তাহে ভারতে আসছে Vivo Z1 Pro, সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

Vivo Z1 Pro ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। সাথে এই ফোনের ভিতরে থাকছে একটি বিশাল 5,000 mAh ব্যাটারি।

এই সপ্তাহে ভারতে আসছে Vivo Z1 Pro, সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

Vivo Z1 Pro ফোনে থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে

হাইলাইট
  • বুধবার ভারতে আসছে Vivo Z1 Pro
  • Flipkart থেকে এই ফোন পাওয়া যাবে
  • থাকছে 5,000 mAh ব্যাটারি
বিজ্ঞাপন

বুধবার ভারতে আসছে Vivo Z1 Pro। লঞ্চের কয়েক দিন আগে এই ফোনের টিজার প্রকাশ করল চিনের কোম্পানিটি। সেখা দেখা গিয়েছে Vivo Z1 Pro ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। সাথে এই ফোনের ভিতরে থাকছে একটি বিশাল 5,000 mAh ব্যাটারি। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 712 চিপসেট। Z1 Pro ফোনে সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Vivo Z1 Pro এর সম্ভাব্য দাম

এখনও Vivo Z1 Pro এর দাম প্রকাশ করেনি চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই Flipkart এ এই ফোনের জন্য আলাদা পেজ তৈরী হয়েছে। 3 জুলাই লঞ্চের পরে এই ফোনের সঠিক দাম জানা যাবে।

চিনে Z5x ফোনের নাম বদলে ভারতে আসছে Z1 Pro। তাই সেই ফোনের আশেপাশে ভারতে Vivo Z1 Pro এর দাম হতে পারে। চিনে Vivo Z5x এর দাম শুরু হচ্ছে 1,398 ইউয়ান (প্রায় 14,400 টাকা) থেকে। টপ ভেরিয়েন্টে এই ফোন কিনতে 1,998 ইউয়ান (প্রায় 20,500 টাকা) খরচ হবে।

Vivo Z1 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ডুয়াল সিম Vivo Z1 Pro ফোনে থাকছে Snapdragon 712 চিপসেট। এই চিপসেটে  30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 4K ভিডিও রেকর্ড করা যাবে। ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি।

Z1 Pro ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল পাঞ্চ হোল ডিসপ্লের সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। গেমারদের জন্য এই ফোনে থাকছে একটি আলাদা গেমিং মোড।

Vivo Z1 Pro ফোনে থাকছে পান্স হোল ডিসপ্লে। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »