কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 7 সেপ্টেম্বর 2026 13:24 IST
হাইলাইট
  • সেপ্টেম্বর 8 থেকে WhatsApp একাধিক পুরনো Android ফোনে কাজ করবে না
  • মঙ্গলবার Android 6-এর আগের অপারেটিং সিস্টেমে WhatsApp-এর সাপোর্ট বন্ধ হবে
  • Meta অ্যাপের মধ্যে সতর্কবার্তা দেখানো শুরু করেছে

WhatsApp ends support for devices running versions older than Android 6.0

Photo Credit: Unsplash/Anton Be

না খুলছে WhatsApp, না আসছে কোনও মেসেজের নোটিফিকেশন। আগামীকাল থেকে অনেক ব্যবহারকারী এমন সমস্যার সম্মুখীন হতে পারেন। এর পিছনে অ্যাপের পরিষেবা বিভ্রাট বা ফোনে ত্রুটির মতো কোনও কারণ নেই। আসলে সেপ্টেম্বর 8, মঙ্গলবার থেকে একাধিক Android মডেলে WhatsApp কাজ করা বন্ধ করে দেবে। মেসেজিং প্ল্যাটফর্মটি নূন্যতম সফটওয়্যারের প্রয়োজনীয়তা বাড়িয়েছে। তাই অ্যাপটি কাল থেকে অনেক Android স্মার্টফোনে আর ব্যবহার করা যাবে না। কর্তৃপক্ষ ইতিমধ্যেই অ্যাপের মধ্যে সতর্কবার্তা দেখিয়ে ইউজারদের বিষয়টি নিয়ে জানাতে শুরু করেছে। ফলে পরিষেবা বন্ধ হওয়ার আগে প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পাওয়া যাবে।

এই সব Android ফোনে আগামীকাল থেকে WhatsApp বন্ধ হয়ে যাবে

মঙ্গলবার থেকে Android 6 Marshmallow ভার্সনের আগের সফটওয়্যারে চলা কোনও ডিভাইসে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। Android 5.0 এবং Android 5.1 Lolipop ভার্সনে রান করা সমস্ত ফোনে মেসেজিং অ্যাপটি অচল হয়ে পড়বে। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ বিজনেস দুটোই আর ব্যবহার করা যাবে না।

Advertisement

পুরনো স্মার্টফোনের মধ্যে এক ধরনের স্থায়িত্ব আছে। লেটেস্ট টেকনোলজি এবং ফিচার্স না থাকা সত্ত্বেও, এখনও নির্ভরযোগ্যভাবে কাজ করে চলেছে। গরিব ও উন্নয়নশীল দেশগুলিতে লক্ষ লক্ষ মানুষ পুরনো ফোন ব্যবহার করেন। ফলে তারা এবার বড় সমস্যায় পড়তে পারেন।

হোয়াটসঅ্যাপের এই সিদ্ধান্তের পিছনে প্ল্যাটফর্মটির ক্রমবর্ধমান প্রযুক্তিগত প্রয়োজনীয়তা রয়েছে। অ্যাপে একের পর নতুন ফিচার যোগ হওয়ার ফলে আধুনিক অপারেটিং সিস্টেমের উপর নির্ভরশীলতা বাড়ছে। কিন্তু পুরনো সফটওয়্যারে সুবিধাগুলি না থাকায় নতুন ফিচার ঠিকভাবে চালানো সম্ভব হয় না। তাই পুরনো সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য না থাকার কারণে সাপোর্ট তুলে নেওয়া হচ্ছে।

শুধু Android নয়, iOS প্ল্যাটফর্মের ক্ষেত্রেও বড় বদল আনছে WhatsApp। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী নভেম্বর 30 থেকে iOS-এ অ্যাপটি রান করার জন্য সিস্টেম রিকোয়ারমেন্ট বাড়তে চলেছে। ওই তারিখ থেকে iOS 15.5 ভার্সনের আগে চলা সমস্ত iPhone মডেলে মেসেজিং অ্যাপটি আর ব্যবহার করা যাবে না।

Advertisement

প্রসঙ্গত, ভারতে গত সপ্তাহে হোয়াটসঅ্যাপে বিল পেমেন্ট ফিচার যোগ করেছে মেটা। অ্যাপ থেকেই বাড়ির বিদ্যুৎ, খাওয়ার জল, রান্নার গ্যাস, ইন্সুরেন্স প্রিমিয়াম, ক্রেডিট কার্ড বিল, ফাস্ট্যাগ, ডিটিএইচ, এবং লোনের কিস্তি পরিশোধ করার সুবিধা মিলবে। ভারত কানেক্ট বা BBPS নেটওয়ার্কের মাধ্যমে 30টির বেশি ক্যাটাগরিতে 22,700+ বিলারের সাপোর্ট আছে। পরিষেবাটি ভারতে ধীরে ধীরে রোলআউট হচ্ছে। এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের Android ও iOS ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.