Whatsapp News

Whatsapp News - ख़बरें

  • অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
    WhatsApp নতুন সিকিউরিটি ফিচার চালু করেছে। এই নতুন আপডেটে একাধিক পাসকি রেজিস্টার করা যাবে। মেসেজিং অ্যাপের টু-স্টেপ ভেরিফিকেশন সিস্টেমেও আপগ্রেড এসেছে। শুধু পিনের বদলে এখন অক্ষর এবং সংখ্যার সমন্বয়ে আরও শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার সুবিধা পাওয়া যাবে। এছাড়াও, অপরিচিত নম্বর থেকে আসা কলের ক্ষেত্রে কলারের সম্পর্কে আরও বেশি তথ্য দেখা যাবে। কনট্যাক্টে সেভ নেই এমন নম্বর থেকে কল এলে, তা ধরার আগে হোয়াটসঅ্যাপ বেশ কিছু তথ্য দেখাবে। যেমন, সেই নম্বর অন্য কোনও দেশের কিনা বা দু'জন একই গ্রুপে আছেন কিনা। এই তথ্যগুলি দেখে অচেনা কলার সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া সম্ভব হবে।
  • ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
    ChatGPT অ্যাপে নিজের ইচ্ছামতো সুন্দর স্টিকার বানানোর সুবিধা যুক্ত হয়েছে। যে কোনও ছবি বা প্রম্পট দিয়ে কাস্টম স্টিকার তৈরি করা যাবে। স্টিকার সরাসরি WhatsApp ও iMessage-এ ডাউনলোড করে শেয়ার করতে পারবেন। নির্দিষ্ট নির্দেশনা বা ‘প্রম্পট’ লিখলেই চ্যাটজিপিটি সর্বোচ্চ নয়টি স্টিকার নিয়ে একটি প্যাক বানিয়ে দেবে। হোলোগ্রাফিক, অ্যানিমে, এবং 3D-এর মতো 18টি ভিজ্যুয়াল স্টাইল রয়েছে। চ্যাটজিপিটির বানানো স্টিকারগুলি পরে ইমোজির সঙ্গে রিমিক্স করে নতুন ভ্যারিয়েশন তৈরি করা যাবে। আপনি যে কোনও আইডিয়া বা কনসেপ্টে বর্ণনা করে সেটিকে স্টিকারে পরিণত করতে পারবেন। সেলফি, কোনও চরিত্র, খাবার, জোকস, পোষ্যর ছবি বা প্রিয় কোনও মুহূর্তের স্মৃতিকে কেন্দ্র করে স্টিকার প্যাক তৈরি করা যাবে।
  • WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
    WhatsApp Chat Backup আপনার চ্যাট, মিডিয়া ফাইল, ও অন্যান্য অপ্রয়োজনীয় ডেটা সরাসরি গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখে। গুগল ফটোসও ডিভাইস ব্যাকআপ ফিচারের মাধ্যমে ফোনের হোয়াটসঅ্যাপ ইমেজ ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করে একই ফাইল আলাদাভাবে ক্লাউড গ্যালারিতে আপলোড করে। এই জন্যই ব্যাকআপ সেটিংস পরিবর্তন করা জরুরি। এতে অপ্রয়োজনীয় ডুপ্লিকেট ব্যাকআপ এড়ানো সম্ভব হবে ও ফোনের স্টোরেজও খালি থাকবে। কীভাবে সেই সেটিংস পরিবর্তন করবেন, তার পদ্ধতি ক্লিক করে জেনে নিন।
  • WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
    ফোন নম্বর গোপন রেখেই চ্যাটিং করার সুবিধা দেওয়ার লক্ষ্যে হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার আনা হয়েছিল। শুধু ইউজারনেম শেয়ার করার ফলে অচেনা মানুষদের কাছে ব্যক্তিগত নম্বর চলে গিয়ে বিপদের সম্ভাবনা কমবে। কিন্তু সরকার আশঙ্কা করছে, এই ব্যবস্থায় ভুয়ো পরিচয়ে প্রতারণা আরও সহজ হয়ে উঠবে৷ ফোন নম্বর প্রকাশ না করেই চ্যাট অনলাইন জালিয়াতি, ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম, ফিশিং, ও ছদ্মবেশে প্রতারণার ঝুঁকি বাড়াতে পারে। তাই মেটাকে (Meta) নোটিস পাঠিয়ে তিন দিনের মধ্যে ইউজ়ারনেম ফিচার চালু নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে সরকার। এই বিষয়ে আলোচনাপর্ব শেষ না হওয়া পর্যন্ত ইউজ়ারনেম ফিচার ভারতে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
  • WhatsApp মেসেজ শিডিউল করার সুবিধা আনছে, জন্মদিনে উইশ করার জন্য আর রাত জাগতে হবে না
    হোয়াটসঅ্যাপ বর্তমানে এমন একটি নতুন ফিচারের উপর কাজ করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটে মেসেজ শিডিউল করে রাখতে পারবে। সেটি নির্ধারিত সময়ে নিজে থেকে কনট্যাক্টে পৌঁছে যাবে। মেসেজ টাইপ করে নির্দিষ্ট তারিখ এবং সময় অনুসারে সেটি শিডিউল করা যাবে। মেসেজ শিডিউল করার পর সেটি চ্যাট ইনফো স্ক্রিনের একটি আলাদা সেকশনে দেখা যাবে। পূর্বনির্ধারিত যে কোনও বার্তা ডিলিট করার সুবিধা মিলবে।
  • ভুয়ো খবর প্রচার রুখতে আরও সতর্ক হচ্ছে WhatsApp
    ভুয়ো খবর প্রচার রুখতে আরও একটা নতুন ফিচার পরীক্ষা শুরু করল WhatsApp।
  • আশ্চর্য সুবিধা! এবার নিজে থেকেই মুছে যাবে WhatsApp মেসেজ
    নতুন ফিচারে আপনি WhatsApp -এ কোন মেসেজ পাঠালে নির্দিষ্ট সময় পরে মেসেজ ডিলিট হয়ে যাবে। কত সময় পরে মেসেজ ডিলিট হবে তা ঠিক করতে পারবেন গ্রাহক।
  • বড় রদবদলের পথে হোয়াটস অ্যাপ! জেনে নিন কী?
    হোয়াটস অ্যাপ এখন ফেসবুক অধিগৃহীত সংস্থা। আর ভারতে প্রার দুশো মিলিয়ন গ্রাহক এই অ্যাপ নিয়মিত ব্যবহার করেন।
  • মেসেজ ফরওয়ার্ডিং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে WhatsApp
    ভারতে মেসেজ ফরওররাডিং এর লিমিট ইতিমধ্যেই টেস্ট করা শুরু হয়েছে। এর ফলে একসাথে পাঁচ জনের বেশি মানুষকে মেসেজ ফরওয়ার্ড করা যাবে না। একই সাথে মিডিয়া মেসেজের পাশ থেকে কুইক ফরওয়ার্ড বাটন সরিয়ে নিতে চলেছে WhatsApp।

Whatsapp News - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »