বড় রদবদলের পথে হোয়াটস অ্যাপ! জেনে নিন কী?

এই অ্যাপ ব্যবহার করে বিভ্রান্তিকর খবর এবং ছবি ছড়ানোর অভিযোগ নতুন কিছু নয়। দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনাও ঘটেছে এই কারণে

বড় রদবদলের পথে হোয়াটস অ্যাপ! জেনে  নিন কী?

চলতি সপ্তাহ থেকেই নতুন নিয়ম কার্যকর যে করে দেওয়া হচ্ছে

বিজ্ঞাপন

এমনটা যে হতে পারে তা জানা ছিল আগেই। এবার হয়ে গেল আনুষ্ঠানিক ঘোষণাটুকুও। হোয়াটস অ্যাপ বুধবার জানিয়ে দিল এখন থেকে ভারতীয় গ্রাহকরা একটি মেসেজ (তা সে লেখা ছবি বা ভিডিও যাই হোক না কেন) , একসঙ্গে কুড়ি বারের বেশি পাঠাতে পারবেন না। এই অ্যাপ ব্যবহার করে বিভ্রান্তিকর খবর এবং ছবি ছড়ানোর অভিযোগ নতুন কিছু নয়। দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনাও ঘটেছে এই কারণে। কখনও ছেলেধরা সন্দেহে মার খেতে হয়েছে নির্দোষ ব্যক্তিকে কখনও আবার তার চেয়েও খারাপ কোনও ঘটনা ঘটেছে। আর তাই নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। ‘বার্তা’ পেয়ে হোয়াটস অ্যাপ এই নতুন নিয়মের কথা জানিয়ে দিল।

হোয়াটস অ্যাপ এখন ফেসবুক অধিগৃহীত সংস্থা। আর ভারতে প্রায় দুশো মিলিয়ন গ্রাহক এই অ্যাপ নিয়মিত ব্যবহার করেন।

 চলতি সপ্তাহ থেকেই নতুন নিয়ম কার্যকর যে করে দেওয়া হচ্ছে সে কথা জানানোর পাশাপাশি একটি ভিডিওপোস্ট করেছে সংস্থা। তাতে হাতে কলমে ফেক নিউজ কীভাবে ছড়িয়ে পড়ে তা দেখানো হয়েছে। এর পাশাপাশি   আরও একটি ভিডিও নিয়ে আসতে চলেছে হোয়াটস অ্যাপ। তাতে বলা থাকবে  হোয়াটস অ্যাপে আসা কোনও কিছুকেই একবারে বিশ্বাস করা যাবে  না। আর তাছাড়া মেসেজটি কার তৈরি সেটা নিয়ে সংশয় থাকলে আরও বেশি করে সতর্ক হওয়ার  কথাও বলা হবে।

কিন্তু কেন এই নতুন নিয়ম জারি হল? খবরে প্রকাশ গুজব ছড়ানোর মতো ঘটনা বাড়তে থাকায় ডট বিভিন্ন টেলিকম সংস্থাকে ফেসবুক এবং হোয়াটস অ্যাপ ব্লক করে দেওয়ার ব্যাপারে চিন্তা  ভাবনা করতে বলেছিল। আর তারপরই এমন সিদ্ধান্ত নিল হোয়াটস অ্যাপ। তবে বিপুল পরিমাণ গ্রাহকদের কথা মাথায় রেখে  ফেসবুক এবং হোয়াটস অ্যাপ ব্লক করতে রাজি হয়নি টেলিকম সংস্থাগুলি। এখন সেই পরিস্থিতি বেশ কিছুটা বদলে গেল। তবে এই নতুন ব্যবস্থা গুজব নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা নেবে কিনা সেটাই এখন দেখার।                     

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »