ভারতীয় সংস্থা Wobble চীনা ব্র্যান্ডদের টক্কর দিতে নতুন ফোন লঞ্চ করল, চার ক্যামেরা ও 12GB র‍্যাম রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 19 নভেম্বর 2025 14:52 IST
হাইলাইট
  • Wobble One মোট চারটি ক্যামেরার সঙ্গে এসেছে
  • স্মার্টফোনে MediaTek Dimensity 7400 প্রসেসর রয়েছে
  • Wobble One স্টক Android অপারেটিং সিস্টেমে রান করে

Wobble One is available in three colours

ভারতীয় কনজিউমার টেকনোলজি ব্র্যান্ড Wobble তাদের প্রথম স্মার্টফোন Wobble One লঞ্চের ঘোষণা করল। বুধবার নতুন দিল্লিতে ফোনটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেছে তারা। টেলিভিশন তৈরির জন্য পরিচিত Wobble এবার মুঠোফোনের বাজারেও প্রবেশ করল। স্মার্টফোনটি সম্পূর্ণভাবে ভারতে নকশা ও তৈরি করা হয়েছে বলে দাবি সংস্থাটির। কোম্পানি জানিয়েছে, Wobble One ফ্ল্যাগশিপ স্তরের কারিগরি, প্রফেশনাল-গ্রেড ক্যামেরা, এবং স্টক Android অপারেটিং সিস্টেমকে একত্রিত করেছে। এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে AMOLED ডিসপ্লে, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির ক্যামেরা, ব্যাক ও ফ্রন্ট মিলিয়ে চার ক্যামেরা , Dolby Atmos এবং Dolby Vision সাপোর্ট। চলুন ফোনটির দাম সহ খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।

Wobble One স্পেসিফিকেশন ও ফিচার্স

Wobble One এর সামনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও ফুল-এইচডি+ রেজোলিউশন সমর্থন করে। আবার ডলবি ভিশন থাকার কারনে দুর্দান্ত ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ফোনটিতে MediaTek Dimensity 7400 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি 12 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বাধিক 256 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে কোম্পানির নিজস্ব এপিক হাইপারইঞ্জিন গেমিং প্রযুক্তি রয়েছে।

4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত এই মিড-রেঞ্জ চিপ 2.6 গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি হাই পারফরম্যান্স Cortex-A78 কোর এবং 2.0 গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি পাওয়ার-এফিশিয়েন্ট Cortex-A55 কোর নিয়ে গঠিত। ছবি ও ভিডিও তোলার জন্য, Wobble One মডেলের ব্যাক প্যানেলে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে।

Wobble-এর নতুন ফোনে একটি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান। ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ হয়নি, তবে ফুল চার্জে 47 ঘন্টা কলিং টাইম, 24 ঘন্টা ভিডিও স্ট্রিমিং, এবং 22 দিনের স্ট্যান্ডবাই টাইম অফার করবে। স্মার্টফোনটি স্টক Android 15 অপারেটিং সিস্টেমে রান করে। এর অর্থ এতে ব্লোটওয়্যার জাতীয় অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করা নেই, ফলে ভাল পারফরম্যান্স পাওয়া যেতে পারে।

Wobble One দাম

Wobble One এর দাম ভারতে 22,000 টাকা থেকে শুরু হচ্ছে। ফোনটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। বেস মডেল ছাড়া ফোনের বাকি স্টোলেজ ভ্যারিয়েন্টগুলির দাম এখনও ঘোষণা করা হয়নি। এটি মিস্টিক হোয়াইট, ইক্লিপস ব্ল্যাক, ও অডিসি ব্লু কালার অপশনে বিক্রি হবে। অনলাইনে Amazon এবং অফলাইনে রিটেল স্টোরের মাধ্যমে কেনা যাবে। সেল ডিসেম্বর 12 থেকে শুরু হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
  2. Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
  3. 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
  4. Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
  5. প্রায় 10 মাস রিচার্জ লাগবে না, Vi আনল নতুন আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান, দৈনিক খরচ সাড়ে দশ টাকা
  6. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  7. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  8. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
  9. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  10. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.