iOS 27 আপডেট প্রকাশ করল Apple, একলাফে বাড়ছে iPhone-এর স্পিড

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 9 জুন 2026 11:03 IST
হাইলাইট
  • iOS 27 পারফরম্যান্স অপ্টিমাইজেশনে বিশেষ গুরুত্ব দিয়েছে
  • Apple আইফোনে 30 শতাংশ দ্রুত গতিতে অ্যাপ খোলার দাবি করছে
  • iOS 27 আপডেট iPhone 11 সিরিজ ও তার পরের মডেলে আসবে

iOS 27 update focuses on faster and smoother performance

Apple তাদের বার্ষিক প্রযুক্তি সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (WWDC) 2026-এ iOS 27 আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। মার্কিন টেক জায়ান্ট জানিয়েছে, তাদের নতুন অপারেটিং সিস্টেম আপডেট আরও অপ্টিমাইজড ইউজার ইন্টারফেস নিয়ে আসছে। এটি গত বছরের লিকুইড গ্লাস ডিজাইন ল্যাঙ্গুয়েজকে আরও উন্নত করবে। সংস্থার দাবি, iOS 27 সংস্করণে পারফরম্যান্স অপ্টিমাইজেশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে সফটওয়্যার আরও দ্রুত কাজ করবে। iPhone এবং iPad ডিভাইসে 30 শতাংশ দ্রুত গতিতে অ্যাপ খুলবে। Photos অ্যাপে ছবি আগের তুলনায় 70 শতাংশ স্পিডে লোড হবে। Apple ইতিমধ্যেই ডেভেলপার বিটা 1 আপডেট রোলআউট করেছে।

iOS 27 আপডেটে কী কী ফিচার্স আসছে

আইওএস 27 ভার্সনের অন্যতম আকর্ষণ হল বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-নির্ভর ফিচার্স। সংস্থার ভয়েস অ্যাসিস্ট্যান্ট Siri এখন AI অবতারে আত্মপ্রকাশ করেছে ও নতুন নাম হয়েছে Siri AI। এটি অ্যাপলের নিজস্ব ফাউন্ডেশন মডেলের পাশাপাশি, Gemini AI মডেলের সমন্বয়ে কাজ করবে। এক কথায়, ChatGPT কিংবা Gemini-এর মতো একটি পূর্ণাঙ্গ AI চ্যাটবটে পরিণত হয়েছে।

গত বছর iOS 26 কাঁচের মতো স্বচ্ছ ইন্টারফেস নিয়ে আসার কারণে লেখা ও কনটেন্ট পড়তে অসুবিধার কথা জানিয়েছিলেন অনেক আইফোন ব্যবহারকারী। তাই নয়া সফটওয়্যারে লিকুইড গ্লাস ডিজাইনকে আরও পাঠযোগ্য করে তোলা হয়েছে। কোম্পানি সেটিংস অ্যাপে নতুন কাস্টমাইজেশন স্লাইডার যুক্ত করেছে, যার মাধ্যমে লিকুইড গ্লাসের স্বচ্চতার মাত্রা পছন্দ অনুযায়ী পরিবর্তন করা যাবে।

Apple দাবি করছে, নতুন আপডেটের পর এয়ারড্রপের ফাইল ট্রান্সফারের স্পিড 80 শতাংশ পর্যন্ত দ্রুত হতে পারে। আবার আইপ্যাড এবং এক্সটার্নাল স্টোরেজ ডিভাইসের মধ্যে ফাইল ট্রান্সফারের গতি পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধির দবি করা হচ্ছে। সংস্থা CPU Scheduler-কেও উন্নত করেছে৷ এই আপগ্রেডের ফলে iPhone ভারী এবং জটিল কাজের ক্ষেত্রে বেশি এফিশিয়েন্সির পরিচয় দেবে।

Apple ঘোষণা করেছে যে, iOS 27 চলতি বছরে থেকে iPhone 11 সিরিজ এবং তার পরের জেনারেশন মডেলগুলোতে উপলব্ধ হবে। তার আগে ডেভেলপাররা পরীক্ষামূলক সংস্কণের অ্যাক্সেস পাবে। WWDC 2026-এ প্রদর্শিত নতুন Apple Intelligence ফিচার্সের জন্য নির্দিষ্ট হার্ডওয়্যার প্রয়োজন। তাই শুধুমাত্র iPhone 15 Pro ও তার পরের সমস্ত আইফোন মডেলে সুবিধাগুলো ব্যবহার করা যাবে।

সংস্থার পরিকল্পনা অনুসারে, আগামী কয়েক মাসে ধাপে ধাপে Apple Intelligence ফিচার চালু করা হবে। তবে প্রাথমিক পর্যায়ে কিছু ফিচার শুধুমাত্র ইংরেজি ভাষায় উপলব্ধ থাকবে। তবে পরবর্তীতে আরও ভাষা যুক্ত হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 সিরিজের লঞ্চের তারিখ ও দাম ফাঁস, Apple-এর বড় প্ল্যান প্রকাশ্যে
  2. Samsung Galaxy M47 5G বাজেটের মধ্যে লঞ্চ হল ভারতে, 6 বছরের নিশ্চিত আপডেট, সঙ্গে দুর্দান্ত ফিচার্স
  3. Flipkart GOAT সেলে আইফোনে হাজার হাজার টাকা ছাড়, দাম বাড়ার আগে কম দামে কেনার শেষ সুযোগ
  4. 120W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার Realme ফোন 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  5. Moto Tab 70 Pro ফোনের চেয়েও সস্তায় 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, ও চারটি JBL স্পিকার-সহ লঞ্চ হল
  6. Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
  7. Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত
  8. Vivo X Fold 6 লঞ্চ হল 200MP Zeiss ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি-সহ, ফোনেই এবার DSLR-এর ম্যাজিক
  9. IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
  10. Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.