Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 9 নভেম্বর 2026 16:42 IST
হাইলাইট
  • Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে
  • Xiaomi 18T মডেলটিও ভারতে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে কোম্পানি
  • শাওমি ইন্ডিয়া এখনও কোনও ফোনের লঞ্চ ডেট ঘোষণা করেনি

Xiaomi 18 Pro was launched in China in September

Photo Credit: Xiaomi

Xiaomi 18 Pro সিরিজের ফ্ল্যাগশিপ ফোন ভারতে আসতে পারে পরের মাসে। সেপ্টেম্বরে চীনের বাজারে লঞ্চ হয়েছে Xiaomi 18 Pro ও Xiaomi 18 Pro Max৷ এখন Pro মডেলটির ভারতে লঞ্চ হওয়ার টাইমলাইন প্রকাশ্যে এসেছে। এটি এ দেশে শাওমির প্রথম ডুয়াল স্ক্রিনের ফোন হতে চলেছে। তবে শুধু Xiaomi 18 Pro নয়, Xiaomi 18T মডেলটিও ভারতে আনার প্রস্তুতি চলছে বলে দাবি করা হয়েছে। শাওমির আসন্ন ফোনটির মেজর স্পেসিফিকেশন ও ফিচার্স ফাঁস হয়েছে। এতে Dimensity 8000 সিরিজের পাওয়ারফুল চিপসেট ও Leica-টিউনড 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গিয়েছে।

Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে

একজন টিপস্টারকে উদ্ধৃত করে টেক আউটলুক জানিয়েছে, Xiaomi 18 Pro আগামী মাসে ভারতে আসতে পারে। যদি এই খবর সঠিক হয়, তাহলে দীর্ঘ তিন বছর পর শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপের প্রো মডেল ভারতে পাওয়া যাবে। শেষবারের মতো 2023 সালে ভারতে লঞ্চ হয়েছিল Xiaomi 13 Pro। তারপর থেকে এ দেশে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ও সবচেয়ে প্রিমিয়াম Ultra মডেল লঞ্চ করেছে সংস্থা।

Advertisement

অন্য দিকে, Xiaomi 18T মডেলটিও ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে বলে দাবি করা হয়েছে। আসন্ন ডিভাইসে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকতে পারে। সেলফি ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল সেন্সর মিলতে পারে।

Xiaomi 18T চলবে MediaTek Dimensity 8600 চিপসেটে, যা এখনও রিলিজ হয়নি। এই প্রসেসর LPDDR5x র‍্যাম ও UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। হ্যান্ডসেটে 1.5K রেজোলিউশন ও 165 বা 185 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টের সঙ্গে এলটিপিএস ওলেড ডিসপ্লে মিলতে পারে।

এছাড়াও, ফোনটি IP69 রেটিং ও Android 17 ভিত্তিক HyperOS 4 কাস্টম স্কিন দিয়ে সজ্জিত থাকতে পারে। তবে শাওমি ইন্ডিয়া লঞ্চের বিষয়ে এখনও কিছু ঘোষণা করেনি। প্রসঙ্গত, চীনে লঞ্চের পর ভারতে Xiaomi 18 Pro-র টিজার প্রকাশ হয়েছিল। টিজারে ফোনটিকে "কামিং সুন" বলে উল্লেখ করা হয়েছিল। ফোনটির অন্যতম আকর্ষণ হল 2.9 ইঞ্চির রিয়ার অ্যামোলেড ডিসপ্লে। সামনে 6.4 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 4,000 নিট পিক ব্রাইটনেস, ও ডলবি ভিশন সাপোর্ট করে। 

Advertisement

ডিভাইসের পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল। Xiaomi 18 Pro চীনা ভ্যারিয়েন্টে Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর, 7,000mAh ব্যাটারি, 100W ওয়্যার্ড চার্জিং, ও Dolby Atmos সাপোর্ট রয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  2. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
  3. Airtel বাম্পার অফার আনল, একটা রিচার্জের সঙ্গে পরের মাস সম্পূর্ণ ফ্রি
  4. Flipkart দিওয়ালি সেল কালকেই শেষ, হাজার হাজার টাকা ছাড়ে ফোন কেনার শেষ সুযোগ
  5. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  6. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  7. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  8. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  9. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  10. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.