Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 25 সেপ্টেম্বর 2026 11:19 IST
হাইলাইট
  • Xiaomi প্রথমবার ভারতে Pro ফ্ল্যাগশিপ ফোন আনছে
  • Xiaomi 18 Pro ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে
  • Xiaomi 18 Pro-এর পিছনে 2.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে

Xiaomi 18 Pro is equipped with a two 200-megapixel cameras

Photo Credit: Xiaomi

Xiaomi 18 Pro সিরিজ এই সপ্তাহে চীনে লঞ্চ হয়েছে। চাইনিজ টেক জায়ান্টটি Xiaomi 18 Pro ও Xiaomi 18 Pro Max বাজারে নিয়ে এসেছে। সংস্থা এবার গ্লোবাল মার্কেটে Xiaomi 18 Pro লাইনআপ নিয়ে আসার কথা জানিয়েছে। এই সিরিজের মডেল ভারতেও লঞ্চ করার ইঙ্গিত দিয়েছে তারা। প্রথমবার শাওমির ফ্ল্যাগশিপ Pro মডেল ভারতে আসতে চলেছে। এতদিন শুধু শাওমির প্রিমিয়াম নম্বর সিরিজের স্ট্যান্ডার্ড ও আল্ট্রা মডেল এ দেশে আনা হত। Xiaomi 18 Pro-এর অন্যতম আকর্ষণ হল সেকেন্ডারি স্ক্রিন। এটি Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর, দুটি 200 মেগাপিক্সেল ক্যামেরা, ও 100W ওয়্যার্ড চার্জিং অফার করে।

Xiaomi 18 Pro শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে

X প্ল্যাটফর্মে একটি পোস্টের মাধ্যমে শাওমি 18 প্রো-এর টিজার প্রকাশ করেছে শাওমির ভারতীয় শাখা। সেখানে ফোনটিকে "কামিং সুন" বলে উল্লেখ করা আছে। টিজারে ফোনটিকে নীল রঙে দেখা গিয়েছে। সেখানে শাওমি 18 প্রো সিরিজের কথা না বলে শুধুমাত্র শাওমি 18 প্রো মডেলের নাম উল্লেখ করা হয়েছে। ফলে একটি ফোনই ভারতে আসবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

গত বছর Xiaomi 17 Pro ও Xiaomi 17 Pro Max শুধুমাত্র চীনের বাজারে সীমাবদ্ধ রেখেছিল সংস্থা। পরিবর্তে ভারতে শুধু Xiaomi 17 ও Xiaomi 17 Ultra লঞ্চ করা হয়েছিল। ফলে প্রথমবারের মতো ভারতীয় ক্রেতারা Pro সিরিজের পিছনে থাকা সেকেন্ডারি স্ক্রিন ব্যবহারের সুযোগ পাবে। পূর্বে শোনা গিয়েছিল, Pro ভ্যারিয়েন্ট ডিসেম্বরের মধ্যে ভারতে লঞ্চ হতে পারে। তবে সংস্থা এখনও দিনক্ষণ ঘোষণা করেনি।

Xiaomi 18 Pro স্পেসিফিকেশন ও দাম (চীনা মডেল)

শাওমি 18 প্রো 6.4 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,000 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, HDR10+, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও FHD+ রেজোলিউশন সাপোর্ট আছে। ফোনের পিছনে একটি 2.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 100+ ডেডিকেটেড অ্যাপ, নোটিফিকেশন ফিড, ডিকম্প্রেশন গেম, এবং AI-জেনারেটেড কাস্টম অ্যাপ্লিকেশন সাপোর্ট করে।

Xiaomi 18 Pro মডেলে Leica-এর টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এতে f/1.67 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট-সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, OIS প্রযুক্তির 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল। পিছনের ক্যামেরা 8K 30fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

Advertisement

শাওমির এই ফোনে 7,000mAh ব্যাটারি, 27W রিভার্স, 50W ওয়্যারলেস চার্জিং, IP66 + IP68 +IP69 রেটিং, Android 17 ভিত্তিক HyperOS 4, ইনফ্রারেড সেন্সর, ও Dolby Atmos আছে। চীনে হ্যান্ডসেটের দাম 5,999 ইউয়ান (12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ) থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 86,000 টাকার সমান।

 
KEY SPECS
Display (Primary) 6.40-inch
Cover Display 2.70-inch
Cover Resolution 596x912 pixels
Processor Snapdragon 8 Elite Gen 6
Front Camera 50-megapixel
Rear Camera 200-megapixel + 200-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 7000mAh
OS Android 17
Resolution 1,120x2,436 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  2. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  3. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  4. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  5. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  6. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  7. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  8. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  9. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  10. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.