Xiaomi 18 Pro ও Xiaomi 18 Pro Max প্রাইভেসি ডিসপ্লে ফিচারের সঙ্গে এসেছে।
Photo Credit: Xiaomi
Xiaomi 18 Pro Series has a 2.7-inch AMOLED display on the back
Xiaomi 18 Pro সিরিজ বুধবার চীনে লঞ্চ হল। এই লাইনআপে Xiaomi 18 Pro ও Xiaomi 18 Pro Max অর্ন্তভুক্ত আছে। শাওমির দুই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 200 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা রয়েছে। পূর্বসূরী Xiaomi 17 Pro সিরিজের মতো নতুন ফোনগুলির ব্যাক প্যানেলে রিয়ার ডিসপ্লে আছে। ফোন দুটিতে প্রাইভেসি ডিসপ্লে ফিচার যুক্ত করা হয়েছে। প্রযুক্তিটির সুবিধা হল ব্যবহারকারী সোজাসুজি ফোনের স্ক্রিনে সব কিছু দেখতে পাবে। কিন্তু সেখানে ঠিক কী চলছে, তা আশপাশে কেউ বুঝতে পারবে না। Xiaomi 18 Pro লাইনআপের ফোনে 8,500mAh পর্যন্ত ক্যাপাসিটির ব্যাটারি, Snapdragon 8 Elite Gen 6 সিরিজের পাওয়ারফুল প্রসেসর, ও 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
শাওমি 18 প্রো 6.4 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে, যেখানে শাওমি 18 প্রো ম্যাক্স 6.9 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন দিয়ে সজ্জিত। উভয় ফোনে FHD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,000 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, HDR10+, ও 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট আছে। আবার দুই ফোনেরই পিছনে 2.9 ইঞ্চির সেকেন্ডারি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি একশোর বেশি ডেডিকেটেড অ্যাপ্লিকশন, নোটিফিকেশন ফিড, ডিকম্প্রেশন গেম, এবং AI-জেনারেটেড কাস্টম অ্যাপ সাপোর্ট করে।
Xiaomi 18 Pro, Xiaomi 18 Pro Max-এ Leica-এর টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.67 অ্যাপারচার-সহ 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। পিছনের ক্যামেরা 8K 30fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। দুই ফোনেই 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max যথাক্রমে Snapdragon 8 Elite Gen 6 ও Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর দ্বারা পরিচালিত। দুই ফোনেই IP66 + IP68 +IP69 রেটিং, Android 17 ভিত্তিক নতুন HyperOS 4 কাস্টম স্কিন, Dolby Atmos, 100W ওয়্যার্ড চার্জিং আছে। এছাড়াও, ফোনগুলি 50W ওয়্যারলেস, ম্যাগনেটিক চার্জিং, রিভার্স চার্জিং, ইনফ্রারেড সেন্সর, ও আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। 18 Pro এবং 18 Pro Max যথাক্রমে 7,000mAh ও 8,500mAh ব্যাটারি অফার করে।
Xiaomi 18 Pro-এর বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 5,999 ইউয়ান (প্রায় 86,000 টাকা)। 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র্যাম + 512 স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 6,999 ইউয়ান (প্রায় 1,00,000 টাকা), ও 7,999 ইউয়ান (প্রায় 1,14,000 টাকা)। হ্যান্ডসেটের টপ 16 জিবি র্যাম ও 1 টিবি স্টোরেজ 8,999 ইউয়ানে (প্রায় 1,29,000 টাকা) লঞ্চ হয়েছে। আবার এর ট্রান্সপারেন্ট এডিশনের মূল্য 9,999 ইউয়ান (প্রায় 1,43,000 টাকা)।
Xiaomi 18 Pro Max মডেলের দাম 6,999 ইউয়ান (12 জিবি + 256 জিবি ) থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1,00,000 টাকা৷ ডিভাইসের 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, ও 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 7,999 ইউয়ান (প্রায় 1,14,000 টাকা), 8,999 ইউয়ান (প্রায় 1,29,000 টাকা), ও 9,999 ইউয়ান (প্রায় 1,43,000 টাকা)। 16 জিবি ও 1 টিবি ট্রান্সপারেন্ট মডেলের দাম 10,999 ইউয়ান (প্রায় 1,57,000 টাকা)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999