ভারতে 1000 তম সার্ভিস সেন্টার খুলল Xiaomi

ভারতে 1000 তম সার্ভিস সেন্টার ওপেন করল Xiaomi। দেশের 1000 তম সার্ভিস সেন্টারটি হায়দ্রাবাদে খুলেছে Xiaomi।

ভারতে 1000 তম সার্ভিস সেন্টার খুলল Xiaomi
হাইলাইট
  • দেশের 1000 তম সার্ভিস সেন্টারটি হায়দ্রাবাদে খুলেছে Xiaomi
  • 2017 সালে Xiaomi বেঙ্গালুরুতে 500 তম সার্ভিস সেন্টারটি খুলেছিল
  • এর মধ্যে 500 টি সার্ভিস সেন্টারে কোম্পানির Mi TV সার্ভিস করা যাবে
বিজ্ঞাপন

ভারতে 1000 তম সার্ভিস সেন্টার ওপেন করল Xiaomi। এই নিয়ে সারা ভারতে মোট 600 টি শহরে কোম্পানির সার্ভিস সেন্টার খুললো। দেশের 1000 তম সার্ভিস সেন্টারটি হায়দ্রাবাদে খুলেছে Xiaomi। কোম্পানি জানিয়ছে এর মধ্যে 500 টি সার্ভিস সেন্টারে কোম্পানির Mi TV সার্ভিস করা যাবে। গত ফেব্রুয়ারীতে ভারতে Mi TV লঞ্চ করেছিল Xiaomi। 2017 সালে Xiaomi বেঙ্গালুরুতে 500 তম সার্ভিস সেন্টারটি খুলেছিল। প্রসঙ্গত চার বছর আগে 2014 সালে ভারতের বাজারে বিক্রি শুরু করে Xiaomi।

কোম্পানি জানিয়েছে ই টোকেন, অনলাইন টিকিটিং ও টিভি ইন্সটলেসান ই সার্ভিসের মাধ্যমে সার্ভিস সেন্টারে গ্রাহকদের অনেক কম সময় ব্যায় করতে হচ্ছে। ডিসেম্ববে Xiaomi মি সার্ভিস ওর্ডার স্টেটাস ফিচার লঞ্চ করেছিল। এর মাধ্যমে গ্রাহকরা সরাসরি তাদের সার্ভিস রিকোয়েস্টের রিয়েল টাইম আপডেট দেখতে পান। এর ফলে বারবার সার্ভিস সেন্টারে ফোন করে স্টেটাস জানার ঝক্কি থেকে মুক্তি পেয়েছেন গ্রাহকরা।

“Xiaomi তে নতুন আবিষ্কার সবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রাথমিক লক্ষ্য। আর সেরা ফিচার কম দাবে গ্রাহকের হাতে তুলে দিয়ে আমরা সেই কাজ করছি।” বলে জানান কোম্পানির ম্যানাজিং ডিরেক্টার ও ভাইস প্রেসিডেন্ট মনু জৈন।

তিনি আরও বলেন, “বিক্রির পরে গ্রাহকদের সার্ভিস দেওয়া আমাদ্র অন্যতম প্রধান কাজ। আর এই বিভাগটি আমাদের সবথেকে বড় দুই বিভাগের অন্যতম। 6,000 এর ও বেশি মানুষ এই সার্ভিস নেটওয়ার্কে কাজ করেন। আমরা দক্ষ্য কারিগর দিয়ে এমন এক নেটওয়ার্ক তৈরী করছি যারা আপনার ডিভাইস সারিয়ে দিতে সিদ্ধহস্ত।”

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Oppo K15 আগামী সপ্তাহে 50MP সেলফি ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, ও কুলিং ফ্যানের সঙ্গে লঞ্চ হচ্ছে
  2. সন্তানের চ্যাটে নজর রাখবে Meta-র নতুন ফিচার, বিপদের ইঙ্গিত পেলেই খবর পাবে মা-বাবা
  3. Vivo X500 Ultra-র ক্যামেরায় বড় চমক, পরীক্ষা চলছে তিনটি 200MP টেলিফটো সেন্সরের
  4. মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি দিয়ে Itel খুব সস্তায় দুটি নতুন Android স্মার্টফোন ভারতে লঞ্চ করল
  5. Tecno Spark 50 Ultra 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও দুর্দান্ত AI ফিচার্স-সহ লঞ্চ হল
  6. iPad Mini: 5 বছর পর Apple-এর ছোট ট্যাবে আসছে সবচেয়ে বড় আপগ্রেড, কী বলতে পারবেন
  7. Realme ব্যবহারকারীদের জন্য বড় খবর, আপনার স্মার্টফোন মিশে যাবে Oppo-এর সফটওয়্যারে
  8. OnePlus স্মার্টফোনে আর থাকবে না OxygenOS, বদলে কী আসছে শুনলে অবাক হবেন
  9. রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন
  10. 8,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 আগস্টে ভারতে আসতে পারে, লঞ্চের দিন ফাঁস হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »