ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি, যখন খুশি কেনা যাবে Xiaomi Mi A2

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 সেপ্টেম্বর 2018 13:16 IST
হাইলাইট
  • Amazon.in ও Mi.com থেকে কেনা যাবে Xiaomi Mi A2
  • 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 16,999 টাকা
  • এখনই 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট বিক্রি শুরু করবে না Xiaomi

4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2  এর দাম 16,999 টাকা।

 

জুলাই মাসে সারা বিশ্বে Mi A2 ফোন লঞ্চ করেছিল Xiaomi। স্পেনে Android One প্রোগ্রামের অধীনে এই ফোন লঞ্চ করা হয়েছিল। এতোদিন Mi A2 কেনার জন্য ফ্ল্যাশ সেলের অপেক্ষায় বসে থাকতে হত। এবার সেই সমস্যার সমাধান করল Xiaomi। এখন থেকে ওপেন সেলে পাওয়া যাবে Mi A2। অর্থাৎ গ্রাহক যখন খুশি কিনে ফেলতে পারবেন এই ফোন। Google জানিয়েছে স্টক অপারেটিং সিস্টেম সহ জলদি সব Android আপডেট পৌঁছে যাবে Mi A2 ফোনে। গত বছরে লঞ্চ হওয়া Mi A1 ফোনের উত্তরসূরী নতুন Mi A2 ফোন।

ভারতে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2  এর দাম 16,999 টাকা। তবে এখনই  এই ফোনের 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট বিক্রি শুরু করবে না Xiaomi। চারটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Mi A2। শুধুমাত্র Amazon.in ও Mi.com থেকে কেনা যাবে এই মিডরেঞ্জ বাজেট স্মার্টফোন।

Mi A2 তে থাকবে Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB স্টোরেজ।

Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value-for-money
  • Good camera performance
  • Bad
  • Below-average battery life
  • Non-expandable storage
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 20-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Amazon
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 6999 টাকায় শুরু হল Lava Bold N2 Lite স্মার্টফোনের সেল, ডুয়াল ক্যামেরা, 64GB স্টোরেজ রয়েছে
  2. Nothing-এর নতুন ফোন CMF Phone 3 Pro শীঘ্রই বাজারে আসছে, লঞ্চের আগেই স্পেসিফিকেশন ফাঁস
  3. Huawei Pura 90 Pro সিরিজ এপ্রিল 20 লঞ্চ হচ্ছে, ডিজাইন ও ক্যামেরার কম্বিনেশন মুগ্ধ করবে
  4. Oppo Find X9 Ultra: ওপ্পো ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনার ঘোষণা করল, এপ্রিলে লঞ্চ
  5. 5000 টাকা ছাড়ে দুই নতুন Samsung 5G ফোনের সেল শুরু, 2 বছর পর্যন্ত নো-কস্ট EMI অফার
  6. Google Pay বড় চমক আনল, অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করা যাবে UPI পেমেন্ট
  7. Ai+ PulseTab ভারতে 9999 টাকায় লঞ্চ হল, 8000mAh ব্যাটারি, কোয়াড স্পিকার, 10.95 ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে
  8. Realme C100 4G শক্তিশালী 8000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  9. Ai+ Nova Flip 5G: দেশের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম এত কম
  10. দেদার ডিসকাউন্টে 9,000mAh ব্যাটারির OnePlus Nord 6 স্মার্টফোনের সেল শুরু
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.