আরও সস্তা হল Xiaomi Mi A2

2018 সালে লঞ্চের সময় Mi A2 4GB RAM বেস ভেরিয়েন্টের দাম ছিল 16,999 টাকা। এরপর একাধিক বার এই ফোনের দাম কমিয়েছে চিনের কোম্পানিটি।

আরও সস্তা হল Xiaomi Mi A2
হাইলাইট
  • Mi A2 তে রয়েছে Snapgragon 660 চিপসেট
  • 4GB RAM ভেরিয়েন্টের দাম কমেছে
  • আর থাকছে 3,000 mAh ব্যাটারি
বিজ্ঞাপন

2018 সালে লঞ্চ হয়েছিল Xiaomi Mi A2। Xiaomi –র অন্যান্য ফোনে Android অপারেটিং সিস্টেমের উপরে MIUI স্কিন চললেও Mi A2 ফোনে স্টক Android অপারেটিং সিস্টেম চলে। এই কারনেই টেক প্রেমীদের অন্যতম পছন্দের ফোন এটি। 2018 সালে লঞ্চের সময় Mi A2 4GB RAM বেস ভেরিয়েন্টের দাম ছিল 16,999 টাকা। এরপর একাধিক বার এই ফোনের দাম কমিয়েছে চিনের কোম্পানিটি। সম্প্রতি আরও একবার সস্তা হয়ে 11,999 টাকায় Amazon আর Mi.com থেকে এই ফোন বিক্রি শুরু হয়েছিল।

এবার Tatacliq.com ওয়েবসাইটে আরও সস্তা হল এই স্মার্টফোন। Tatacliq.com থেকে মাত্র 11,349 টাকায় পাওয়া যাচ্ছে Mi A2 4GB RAM বেস ভেরিয়েন্ট। তবে এই ওয়েবসাইটে 6GB RAM ভেরিয়েন্ট দেখা যায়নি। 15,999 টাকা দামে Amazon আর Mi.com থেকে 6GB RAM Mi A2 পাওয়া যাবে।

Xiaomi Mi A2 স্পেসিফিকেশান

Mi A2 তে থাকবে লেটেস্ট Android 9.0 Pie স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB স্টোরেজ।

Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  2. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  3. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  4. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  5. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  6. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  7. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  8. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  9. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  10. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »