পরবর্তী Xiaomi স্মার্টফোনে থাকবে 48MP ক্যামেরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 ডিসেম্বর 2018 12:46 IST
হাইলাইট
  • পরবর্তী Xiaomi ফোনের ক্যামেরায় থাকবে 48MP সেন্সার
  • Snapdragon 675 চিপসেট ব্যবহার করে নতুন স্মার্টফোন লঞ্চ হবে
  • এই চিপসেটে সর্বোচ্চ 48MP ক্যামেরা সেন্সার সাপোর্ট করে

Xiaomi প্রেসিডেন্ট লিন বিন জানিয়েছেন জানুয়ারি মাসে লঞ্চ হবে এই স্মার্টফোন

Photo Credit: Weibo

পরবর্তী Xiaomi  ফোনের ক্যামেরায় থাকবে 48MP সেন্সার। সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই কথা জানিয়েছেন কোম্পানির প্রেসিডেন্ট লিন বিন। অক্টোবরে ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন জানিয়েছিলেন 2019 সালের শুরুতে Snapdragon 675 চিপসেট ব্যবহার করে নতুন স্মার্টফোন লঞ্চ করবে কোম্পানি। এই প্রসেসারে 48MP পর্যন্ত ক্যামেরা সাপোর্ট করে।

সম্প্রতি চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে একটি ছবি পোস্ট করেছেন লিন বিন। সেই ছবিতে একটি স্মার্টফোনের ক্যামেরার পাশে ‘48MP CAMERA' কথাটি দেখা গিয়েছে। ক্যামেরার সাথেই দেখা গিয়েছে LED ফ্ল্যাশ। বিন জানিয়েছেন গত কয়েক সপ্তাহ ধরেই তিনি এই ক্যামেরা পরীক্ষা করছেন। জানুয়ারি মাসে বাজারে আসবে এই স্মার্টফোন। যদিও এই ফোনের নাম জানানি Xiaomi প্রেসিডেন্ট।

Advertisement

এছাড়াও এই স্মার্টফোনে থাকবে Snapdragon 675 চিপসেট। অক্টোবর মাসে 11Nm প্রসেসের এই চিপসেট লঞ্চ করেছিল Qualcomm। এই চিপসেটে রয়েছে Kryo 460 CPU, Adreno 612 GPU আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ইঞ্জিন। এই চিপসেটে সর্বোচ্চ 48MP ক্যামেরা সেন্সার সাপোর্ট করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Lin Bin, Snapdragon 675
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  2. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  3. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
  4. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  5. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  6. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
  7. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  8. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  9. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  10. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.