শিঘ্রই 5G কানেক্টিভিটিতে বাজারে আসবে Mi Mix 3

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 নভেম্বর 2018 15:47 IST
হাইলাইট
  • অক্টোবর মাসে বাজারে এসেছিল Xiaomi Mi Mix 3
  • ভবিষ্যতে 5G কানেক্টিভিটিতে পাওয়া যাবে Mi Mix 3
  • Xiaomi প্রেসিডেন্ট লিন বিন Mi Mix 3 ফোন 5G নেটওয়ার্কে ব্যবহার করে দেখালেন

ম্যাগনেটিক স্লাইডিং ডিজাইন, ডুয়াল ক্যামেরা, বেজেল লেস ডিসপ্লে সহ একাধিক আকর্ষনীয় ফিচার সহ বাজারে এসেছে Xiaomi Mi Mix 3

Photo Credit: Weibo

অক্টোবর মাসে বাজারে এসেছিল Xiaomi Mi Mix 3। ম্যাগনেটিক স্লাইডিং ডিজাইন, ডুয়াল ক্যামেরা, বেজেল লেস ডিসপ্লে সহ একাধিক আকর্ষনীয় ফিচার সহ বাজারে এসেছে এই স্মার্টফোন। ইতিমধ্যেই চিনের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয় Mi Mix 3। লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল ভবিষ্যতে 5G  কানেক্টিভিটিতে পাওয়া যাবে Mi Mix 3। এবার Xiaomi প্রেসিডেন্ট লিন বিন Mi Mix 3 ফোন 5G নেটওয়ার্কে ব্যবহার করে দেখালেন।

চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই ছবি পোস্ট করেছেন লিন। এই ছবিতে Mi Mix 3 ফোনের ডিসপ্লে দেখা যাচ্ছে। এবং ডিসপ্লের ডান দিকে উপরে 5G কথাটি দেখা গিয়েছে। ডিসপ্লের উপরে বাঁ দিকে রয়েছে  Android Pie লোগো। অর্থাৎ এই ফোনে শিঘ্রই লেটেস্ট Android 9.0 Pie আপডেট পৌঁছে যাবে।

Advertisement

ডুয়াল সিম Mi Mix 3 তে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে 10GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

Xiaomi Mi Mix 3 এর সামনে ও পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। ফোনের পিছনে রয়েছে একটিউ 12MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 12MP টেলিফট ক্যামেরা। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় থাকছে Sony IMX363 সেন্সার। এছাড়াও রিয়ার ক্যামেরায় থাকবে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। সেলফি তোলার জন্য থাকবে 24MP+2MP ডুয়াল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Mi Mix 3 তে রয়েছে ডুয়াল 4G VoLTE, WiFi 802.11ac ডুয়াল ব্যান্ড, Bluetooth v5.0, GPS, NFC আর USB Type-C পোর্ট। Mi Mix 3 এর ভিতরে রয়েছে 3,850 mAh ব্যাটারি। সাথে রয়েছে ফাস্ট 10W ওয়্যারলেস চার্জিং।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: xiaomi, xiaomi mi mix 3, xiaomi mi mix 3 5g
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.