Redmi 6 Pro এর ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ: রিপোর্ট

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 জুন 2018 10:54 IST
হাইলাইট
  • আগামী 25 জুন চিনে Redmi 6 Pro লঞ্চ করবে Xiaomi
  • ছবিতে দেখা যাচ্ছে এই ফোনে iPhone X এর মতো একটি কালো নচ থাকবে
  • Redmi 6 Pro এ একটি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে থাকবে

Photo Credit: Weibo

 

ইতিমধ্যেই Redmi 6 Pro এর লঞ্চ ডেট জানিয়েছে Xiaomi। আর ইন্টরনেটে এই ফোন সম্পর্কে একের পর এক খবর এসেই চলেছে। আগামী 25 জুন চিনে Redmi 6 Pro লঞ্চ করবে Xiaomi। একই সাথে লঞ্চ হবে Mi Pad 4 ট্যাবলেট। এবার এক রিপোর্টে ফোনের ডিজাইনের ছবি ফাঁস হয়ে গেল। গত সপ্তাহেই চিনে Redmi 6 আর Redmi 6A ফোনদুটি লঞ্চ করেছিল Xiaomi। তবে এই ফোনের প্রো ভেরিয়েন্ট সেই ইভেন্টে লঞ্চ করেনি কোম্পানি।

চিনের এক মাইক্রো ব্লগিং সাইটে Redmi 6 Pro এর কিছু ছবি পোস্ট করা হয়েছে। যদিও এই পোস্তে ফোনের স্পেসিফিকেশান নিয়ে কিছু জানানো হয়নি। তবে পোস্ট করা এই ছবিতে দেখা যাচ্ছে এই ফোনে iPhone X এর মতো ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। আগে TENAA সার্টিফিকেশান সাইট থেকেও একই রকম তথ্য পাওয়া গিয়েছিল। এছাড়াও ডিসপ্লের নীচে অনেকটা বেজেল থাকছে। ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথেই থাকবে একটি ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ফোনে MIUI 9.6 চলতে দেখা গিয়েছে। এই ছবিতে দেখা গিয়েছে Redmi 6 Pro তে রয়েছে 4GB RAM আর 64GB স্টোরেজ।

আগের রিপোর্টের সাথে এই রিপোর্টের তথ্য হুবহু মিলে যাচ্ছে। আর এই খবর সত্যি হলে Redmi 6 Pro হবে Redmi সিরিজের প্রথম ফোন যে ফোনে iPhone X এর মতো ডিসপ্লের উপরে কালো নচ থাকবে। আগে কোম্পানির পোস্ট করা টীজার থেকে জানা গিয়েছে Redmi 6 Pro এ একটি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে থাকবে। এর সাথেই থাকবে একটি 4000 mAh ব্যাটারি।

সম্প্রতি TENAA তে একটি Xiaomi হ্যান্ডসেট দেখা গিয়েছে। এই হ্যান্ডসেটের মডেল নম্বর M1805D1SE। TENAA লিস্টিং এ দেখা গিয়েছে এই হ্যান্ডসেটে থাকবে 5.84 ইঞ্চি full HD+ ডিসপ্লে। 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে থাকবে এই ফোনে। এছাড়াও থাকবে অক্টা কোর 2GHz প্রসেসার। তবে এই ফোনে ঠিক কোন চিপসেট ব্যাবহার হয়েছে তা জানা যায়নি এখনো। এই লিস্টিং এই দেখা গিয়েছে নতুন এই ফোনে থাকবে 2GB/3GB/4GB RAM। এর সাথেই থাকবে 16GB/32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। ডুয়াল রিয়ার ক্যামেরাতে প্রাইমারী ক্যামেরাটি 12 মেগাপিক্সেল। এছাড়াও রিয়ার ক্যামেরাতে রয়েছে একটি 5 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.