আজ রাতে পৃথিবীর খুব কাছে আসবে মঙ্গল: অনলাইনে সরাসরি দেখবেন কীভাবে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 জুলাই 2018 10:44 IST
হাইলাইট
  • মঙ্গলবার রাতে প্ররথিবীর খুব কাছে চলে আসবে মঙ্গল গ্রহ
  • পৃথিবী থেকে লাল গ্রহের দূরত্ব হবে 5.76 কোটি কিমি
  • 27 থেকে 30 জুলাই পর্যন্ত সবথেকে উজ্জ্বল দেখা গিয়েছিল মঙ্গলকে

Earth will have Mars on one side and the Sun on the other on July 31, 2018

মঙ্গলবার রাতে প্ররথিবীর খুব কাছে চলে আসবে মঙ্গল গ্রহ। এই সময় পৃথিবীর একপাশে সূর্য আর অন্যদিকে মঙ্গল গ্রহ থাকবে। এই সময় মঙ্গল পৃথিবী আর সূর্য এক সরলরেখায় থাকবে। আজ রাতে মঙ্গল গ্রহ প্ররথিবীর খুব কাছে চলে এলে পৃথিবী থেকে লাল গ্রহের দূরত্ব হবে 5.76 কোটি কিমি। এর পরে 2020 সালের অক্টোবর মাসে আবার পৃথিবীর এতো কাছে আসবে মঙ্গল। কিছুদিন আগেই যাঁরা রাতের আকাশে চন্দ্রগ্রহণ দেখেছেন তাঁরা নিশ্চই আকাশে মঙ্গল গহকে দেখতে পেয়েছিলেন। সেই রাতে চাঁদের একটু চিচেই মঙ্গল গহকে দেখা গিয়েছিল।

15 বছরে পৃথিবীর সবথেকে কাছে মঙ্গল

আজ রাতে মঙ্গল গ্রহ পৃথিবীর খুব কাছে চলে এলেও এই ঘটনা 2003 এর মহাজাগতিক ঘটনার মতো হবে না। 2003 সালে পৃথিবী থেকে মঙ্গলে দূরত্ব ছিল 5.6 কোটি কিমি। গত 60,000 বছরে পৃথিবীর এতো কাছে আসেনি মঙ্গল। আবার 2287 সালে মঙ্গল পৃথিবীর এতো কাছে আসবে।

Advertisement

আজ রাতে মঙ্গল গ্রহ প্ররথিবীর খুব কাছে চলে এলে পৃথিবী থেকে লাল গ্রহের দূরত্ব হবে 5.76 কোটি কিমি

 

কেন এমন হয়?

আর সব গ্রহের মতোই পৃথিবী ও মঙ্গল উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। এর ফলে সূর্য থেকে গ্রহের দূরত্ব কম বেশি হতে থাকে। গত 27 জুলাই চন্দ্রগ্রহণের রাতে সূর্যের সবথেকে কাছে পৌঁছে গিয়েছিল মঙ্গল। তবে এটা মাথায় রাখা প্রয়োজন আজ রাতে মঙ্গল পৃথিবীর সবথেকে ঙ্কাছে চলে আসবে মানেই যে মঙ্গল গ্রহ আজ রাতে সবথেকে উজ্জ্বল দেখা যাবে তা নয়। 27 থেকে 30 জুলাই পর্যন্ত সবথেকে উজ্জ্বল দেখা গিয়েছিল মঙ্গলকে।

Advertisement

দক্ষিণ গোলার্ধ থেকে এই মহাজাগতিক ঘটনা সবথেকে ভালো দেখা যাবে

 

ভারতে কোথায় মঙ্গল গ্রহ দেখা যাবে?

দক্ষিণ গোলার্ধ থেকে এই মহাজাগতিক ঘটনা সবথেকে ভালো দেখা যাবে। অর্থাৎ এই মহাজাগতিক ঘটনা দেখার আদর্শ থান ভারত নয়। তবে সারা ভারত থেকেই আজ রাতে মঙ্গল দেখা যাবে। তবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা আর দক্ষিণ আমেরিকার দেশগুলি থেকে আজ রাতের আকাশে মঙ্গলকে সবথেকে ভালোভাবে দেখা যাবে। বড় টেলিস্কোপ (6-8 ইঞ্চি মাপের) দিয়ে লাল গ্রহকের আরও ভালোভাবে দেখা যাবে।

Advertisement

অনলাইনে এই ইভেন্ট সরাসরি দেখতে হলে নীচের লিঙ্কে প্লে বাটনে ক্লিক করুন।

 

Advertisement

আজ রাতের আকাশে সূর্যাস্ত থেকে কাল সকালে সূর্যোদয় পর্যন্ত আকাশে মঙ্গল গ্রহকে দেখা যাবে। রাতের আকাশে আজ বৃহশপতি ও শণির থেকে উজ্জ্বল দেখাবে মঙ্গলকে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.