রবিবাসরীয় সূর্যগ্রহণ: কোথায়, কখন দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা?

বিজ্ঞাপন
Satyaki Bhattacharyaa, আপডেট: 4 জানুয়ারী 2019 21:55 IST
হাইলাইট
  • 6 জানুয়ারি, 2019, রবিবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে
  • পূর্ব এশিয়ার অনেকটা অংশ চাঁদের ছায়ার তলায় চলে যাবে
  • ভারতীয় সময় সকাল 7 টা 12 মিনিটে এই গ্রহণ শুরু হবে

রবিবার ভারতীয় সময় সকাল 7 টা 12 মিনিটে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে

6 জানুয়ারি, 2019, রবিবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। রাশিয়া, থাইল্যান্ড, চিন, জাপান সহ পূর্ব এশিয়ার একাধিক দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে। পৃথিবীর কোন যায়গা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। এশিয়ার একাধিক দেশ থেকে আগামী রবিবারের এই গ্রহণ দেখা গেলেও ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না।

আগামী রবিবার, পূর্ব এশিয়ার অনেকটা অংশ চাঁদের ছায়ার তলায় চলে যাবে। দিনের আকাশে তারা দেখা গেলেও এই গ্রহণের সময় পূর্ণগ্রাস গ্রহণের মতো সূর্য সম্পূর্ণভাবে চাঁদের পিছনে চলে যাবে না। গ্রহণের সময় সূর্যের সর্বোচ্চ 40 শতাংশ চাঁদের পিছনে চলে যাবে।

Advertisement

 

আরও পড়ুন: বিরল ‘সুপার ব্লাড মুন' দেখা যাবে জানুয়ারিতে

 

রবিবার সকাল 5 টা থেকে 9 টার মধ্যে এই গ্রহণ চলবে। আগেই জানানো হয়েছে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না।

Advertisement

 

আরও পড়ুন: 2019 সালে 32 টি মহাকাশ অভিযান চালাবে ISRO

 

2019 সালে মোট পাঁচটি সূর্য/চন্দ্র গ্রহন হবে। দুটি চন্দ্রগ্রহণ ও তিনটি সূর্যগ্রহণ। এর মধ্যে মাত্র দুটি গ্রহণ ভারত থেকে দেখা যাবে। ভারতে দেখা যাওয়া দফুটি গ্রহনের একটি সূর্যগ্রহণ ও একটি চন্দ্রগ্রহণ। 16 জুলাই রাত 9 টা 31 মিনিট থেকে 17 জুলাই ভোর 3 টে 01 মিনিট পর্যন্ত ভারতের আকাশে চন্দ্রগ্রহণ দেখা যাবে। এর পরে ডিসেম্বর মাসে ভারতের আকাশে সকাল 10 টা 48 মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  2. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  3. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  4. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  5. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  6. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  7. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  8. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  9. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  10. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.