বিরল ‘সুপার ব্লাড মুন’ দেখা যাবে জানুয়ারিতে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 জানুয়ারী 2019 13:29 IST
হাইলাইট
  • 21 জানুয়ারি ভারতীয় সময় সকাল 10 টা 11 মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে
  • এশিয়ার কোন দেশ থেকেই এই গ্রহণ দেখা যাবে না
  • এর পরে আবার 2021 সালের 26 জুন দেখা যাবে পূর্ঙরাস চন্দ্রগ্রহণ

62 মিনিট ধরে চলবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

2019 সালের প্রথম মাসেই  ‘সুপার ব্লাড মুন' দেখার সৌভাগ্য হবে। জানুয়ারি মাসের 20 অথবা 21 তারিখে (টাইমজোনের উপরে নির্ভর করছে) এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়া যাবে। আমেরিকা, পশ্চিম ইউরোপ আর আফ্রিকা থেকে এই ঘটনা প্রত্যক্ষ করা যাবে। ঐ দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় ‘সুপার ব্লাড মুন' দেখা যাবে। এর পরে আবার 2021 সালের 26 জুন দেখা যাবে পূর্ঙরাস চন্দ্রগ্রহণ। 2018 সালের 27 জুলাই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল।

কখন, কোথায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (সুপার ব্লাড মুন) দেখা যাবে?

21 জানুয়ারি ভারতীয় সময় সকাল 10 টা 11 মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে। 62 মিনিট ধরে চলবে গ্রহণ। এশিয়ার কোনও দেশ থেকেই এই গ্রহণ দেখা যাবে না। এছাড়াও পূর্ব আফ্রিকা ও পূর্ব ইউরোপ থেকে এই গ্রহণের শুরু দেখা যাবে। পূর্ণগ্রাস গ্রহণ 62 মিনিট ধরে চললেও সম্পূর্ণ গ্রহণটি চলবে 3 ঘন্টা 30 মিনিট ধরে।

চাঁদ ও সূর্যের সাথে এক সরলরেখায় পৃথিবী চলে এলে চন্দ্রগ্রহণ হয়। তখন সূর্যের আলো পৃথিবীতে আটকে গিয়ে আর চাঁদে পৌঁছাতে পারে না। ফলে চন্দ্রগ্রহণ হয়।

‘সুপার ব্লাড মুন' কী?

চন্দ্রগ্রহণের সময় চাঁদ থেকে একটি লাল আভা দেখা হবে। পৃথিবীপৃষ্ঠ থেকে প্রতিসৃত আলো চাঁদের অন্ধকার জায়গাতে গিয়ে পড়ার জন্য এই লাল আভা দেখা যাবে। নীল ও বেগুনি রঙের থেকে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি ছড়িয়ে পড়ে বলেই চাঁদকে লাল দেখতে হবে। এই মহাজাগতিক ঘটনার নাম ‘সুপার ব্লাড মুন'।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.