Partial Lunar Eclipse 2019: জেনে নিন আজকের চন্দ্রগ্রহণ সম্পর্কে বিশদ সব তথ্য

ভারত ছাড়াও, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ ও দক্ষিণ আমেরিকা থেকে মঙ্গলবার/বুধবারের চন্দ্রগ্রহণ দেখা যাবে।

Partial Lunar Eclipse 2019: জেনে নিন আজকের চন্দ্রগ্রহণ সম্পর্কে বিশদ সব তথ্য

Photo Credit: NASA

এটাই 2019 সালের শেষ চন্দ্রগ্রহণ

হাইলাইট
  • মঙ্গলবার রাতে শুরু হবে 2019 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ
  • 2019 সালের এটাই শেষ চন্দ্রগ্রহণ
  • প্রায় 3 ঘন্টা ধরে চলবে এই চন্দ্রগ্রহণ
বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে শুরু হবে 2019 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। ভারত থেকে এই খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। পৃথিবীর ছায়া যখন চাঁদের একটা অংশের উপরে পড়ে তখন চাঁদের সেই অংশটি ছায়ায় কালো হয়ে যায়। এই মহাজাগতিক ঘটনাকে খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ বলা হয়। ভারত ছাড়াও, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ ও দক্ষিণ আমেরিকা থেকে মঙ্গলবার/বুধবারের চন্দ্রগ্রহণ  দেখা যাবে।

খন্ডগ্রাস চন্দ্রগ্রহণের দিন ও সময়

আগেই জানানো হয়েছে ভারত সহ এশিয়ার বেশিভাগ দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে। ভারতের পশ্চিম ভাগে থাকলে এই গ্রহণ সম্পূর্ণ দেখা যাবে। দেশের পূর্ব ভাগে গ্রহণ শেষ হওয়ার আগেই পশ্চিম আকাশে চাঁদ ডুবে যাবে।

17 জুলাই রাত 12:13 মিনিটে পৃথিবীর উপচ্ছায়া চাঁদের উপরে পড়বে। এর পরে রাত 1:31 মিনিটে পৃথিবীর প্রচ্ছায়া চন্দ্রপৃষ্ঠে পড়বে। 4:29 মিনিটে পৃথিবীর প্রচ্ছায়া চন্দ্রপৃষ্ঠ থেকে সরে যাবে। এখানের খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে। 2 ঘন্টা 57 মিনিট ধরে চলবে এই খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ।

nasa map NASA


ছবি: NASA

আজ রাতের খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ সম্পর্কে কয়েকটি তথ্য

2019 সালের এটাই শেষ চন্দ্রগ্রহণ। এর আগে 2019 সালের জানুয়ারি মাসে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। উত্তর আমেরিকা ও গ্রিনল্যান্ড থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না।

খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ কী?

সূর্য, পৃথিবী ও চাঁদ যখন এখই সরলরেখায় চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে। এই মহাজাগতিক ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়। পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢেকে গেলে তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলা হয়। সব সবসময় পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢেকে যায় না। তখন চাঁদের একটা অংশের উপরে ছায়া পড়ে ও শুধুমাত্র সেই অংশটাই কালো দেখায়। এই ঘটনাকে বলা হয় খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »