WhatsApp গ্রাহকদের জন্য স্বস্তির খবর! কী পরিকল্পনা করছে Facebook?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 17 জানুয়ারী 2020 13:50 IST
হাইলাইট
  • WhatsApp এ বিজ্ঞাপন দেখানো হবে না
  • The Wall Street Journal -এ প্রকাশিত রিপোর্টে এই খবর প্রকাশিত হয়েছে
  • বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্তের কারণেই কোম্পানি ছেড়েছিলেন দুই প্রতিষ্ঠাতা

WhatsApp-এ বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত বাতিল করতে পারে Facebook

বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp। প্রথম বিজ্ঞাপন না দেখানোর জন্য গ্রাহকের মন জিতেছিল WhatsApp। কয়েক বছর আগে WhatsApp কিনে নিয়ে ছিল Facebook। এর পর থেকেই WhatsApp মেসেজ ও স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানোর জল্পনা শুরু হয়েছিল। মেসেজিং অ্যাপে বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্তের কারণেই প্রায় দুই বছর আগে কোম্পানি ছেড়েছিলেন WhatsApp এর সহ প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাক্টন এবং জান কৌম। একের পর এক রিপোর্টে জানা গিয়েছিল WhatsApp-এ বিজ্ঞাপন দেখিয়ে রোজগারের নতুন উপায় খুঁজছে ফেসবুক।

সম্প্রতি The Wall Street Journal -এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে WhatsApp-এ কীভাবে বিজ্ঞাপন দেখানোর সেরা উপায় ঠিক করার জন্য যে দল তৈরি করা হয়েছিল সম্প্রতি সেই দলটি ভেঙে দেওয়া হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে ‘এই দলের সব কাজ ডিলিট করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

যদিও এই বিষয়ে কোন মন্তব্য করেনি Facebook।

2017 সালে WhatsApp সহ প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাক্টন ও জান কৌম। কোম্পানি ছাড়াও সময় মার্ক জাকারবার্গের বিরুদ্ধে চ্যাটের মধ্যে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনার অভিযোগ তুলছিলেন জান ও ব্রায়ান।

আগে এক সাক্ষাৎকারে ব্রায়ান জানিয়েছিলেন, WhatsApp থেকে টাকা রোজগারের উপায়ে অসম্মতির কারণের Facebbok ছেড়েছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন, “গ্রাহককে লক্ষ্য করে বিজ্ঞাপন দেখানো আমাকে অখুশি করেছিল।”

Advertisement

‘WhatsApp থেকে রোজগার শুরুর জন্য তাড়াহুড়ো শুরু করেছিলেন জাকারবার্গ।‘ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ব্রায়ান। প্রসঙ্গত 2014 সালে 22 বিলিয়ন মার্কিন ডলারে WhatsApp অধিগ্রহণ করেছিল Facebook।

আরও পড়ুন:

Advertisement

দুর্দান্ত ফিচার নিয়ে এল WhatsApp, নিজে থেকেই ডিলিট হবে মেসেজ

ডার্ক মোডে একগুচ্ছ পরিবর্তন আনছে WhatsApp

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Facebook, WhatsApp, WhatsApp Ads
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.