ডার্ক মোডে একগুচ্ছ পরিবর্তন আনছে WhatsApp

Android ডিভাইসে ডার্ক মোডে একগুচ্ছ পরিবর্তন আনছে WhatsApp। সম্প্রতি বিটা গ্রাহকদের জন্য ডার্ক মোডে একাধিক পরিবর্তন এসেছে। এছাড়াও VoIP স্ক্রিনে ডার্ক মোডে নতুন স্ক্রিন যোগ হয়েছে।

ডার্ক মোডে একগুচ্ছ পরিবর্তন আনছে WhatsApp

দার্ক মোডে পরিবর্তন আনছে WhatsApp

হাইলাইট
  • ডার্ক মোডে পরিবর্তন আনছে WhatsApp
  • বিটা ভার্সানে এই পরিবর্তন হয়েছে
  • স্টেবেল আপডেটে এখনও এই সব ফিচার পৌঁছায়নি
বিজ্ঞাপন

অনেক দিন ধরেই WhatsApp ডার্ক মোড সম্পর্কে বিভিন্ন রিপোর্ট সামনে আসছে। এবার Android ডিভাইসে ডার্ক মোডে একগুচ্ছ পরিবর্তন আনছে WhatsApp। সম্প্রতি বিটা গ্রাহকদের জন্য ডার্ক মোডে একাধিক পরিবর্তন এসেছে। এছাড়াও VoIP স্ক্রিনে ডার্ক মোডে নতুন স্ক্রিন যোগ হয়েছে। WhatsApp কল করার সময় এই স্ক্রিন সামনে আসে। লেটেস্ট বিটা ভার্সানে এই ফিচারগুলি যোগ হয়েছে।

WhatsApp বিটা ভার্সান 2.19.354 আপডেটে ডার্ক মোডে বিভিন্ন পরিবর্তন হয়েছে। সেখানে অবতারের ছবি ব্রডকাস্ট মেসেজের ছবি ও গ্রুপের ছবিতে নতুন আইকন যোগ হয়েছে। WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ডার্ক মোড এনেবেল করলেই এই ফিচারগুলি দেখা যাবে।

whatsapp android dark mode avatar images wabetainfo WhatsApp

WhatsApp ডার্ক মোডে নতুন আইকন যোগ হয়েছে
Photo Credit: WABetaInfo

এছাড়াও WhtasApp কল করার সময় যে স্ক্রিন সামনে আসে ডার্ক থিমের জন্য সেই স্ক্রিন ঢেলে সাজিয়েছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। সাধারণ স্ক্রিনের থেকে ডার্ক মোডে থাকছে গাড় রঙ।

whatsapp android dark mode voip screen wabetainfo WhatsApp

ডার্ক মোডে WhatsApp কল স্ক্রিন
ছবি: WABetaInfo

যদিও স্টেবেল আপডেটে এখনও এই সব ফিচার পৌঁছায়নি। ডার্ক মোডের নতুন ফিচারগুলি ব্যবহার করতে Android ফোনে WhatsApp বিটা ভার্সান ইন্সটল করতে হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  2. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  3. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  4. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  5. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  6. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  7. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  8. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  9. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  10. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »