ডিলিট হবে জুকারবার্গের Facebook অ্যাকাউন্ট: অনলাইনে লাইভ স্ট্রিমের হুমকি হ্যাকারের

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 সেপ্টেম্বর 2018 12:25 IST
হাইলাইট
  • সম্প্রতি হ্যাক হয়েছে পাঁচ কোটি Facebook অ্যাকাউন্ট
  • জুকারবার্গের Facebook অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার হুমকি দিয়েছে এক হ্যাকার
  • লাইভ স্ট্রিমের প্রতিশ্রুতি দিয়েছেন তাইওয়ানের হ্যাকার চ্যাং চি-ইউয়ান

সম্প্রতি হ্যাক হয়েছে পাঁচ কোটি Facebook অ্যাকাউন্ট। এবার ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গের Facebook অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার হুমকি দিয়েছেন তাইওয়ানের এক হ্যাকার। রবিবার জুকারবার্গের Facebook অ্যাকাউন্ট ডিলিট করার সময় তা অনলাইনে লাইভ স্ট্রিমের প্রতিশ্রুতি দিয়েছেন এই হ্যাকার।

সাধারনত কোন সফটওয়্যারের সুররখার গাফিলতি খুঁজে সেই কোম্পানির কাছে টাকা দাবি করেন তাইওয়ানের চ্যাং চি-ইউয়ান। চ্যাং জানিয়েছেন রবিবার স্থানীয় সময় সন্ধ্যা 6 টায় কোম্পানির সিইও মার্ক জুকারবার্গের Facebook অ্যাকাউন্ট ডিলিট করে দেবেন তিনি। এই কাজ করার সময় তা অনলাইনে স্ট্রিম করবেন তাইওয়ানের হ্যাকার।

Advertisement

24 বছর বয়সী এই হ্যাক্রের ফেসবুক পেজে 26,000 ফলোয়ার রয়েছে। সেখানে তিনি ইতিমধ্যেই এই লাইভ ইভেন্টের শিডিউল তৈরী করেছেন।

সারা বিশ্বের ইন্টারনেট সুরক্ষা বিশেষজ্ঞরা বিভিন্ন ওয়েবসাইটের সুরক্ষায় গাফিলতি খুঁজে বার করে তার বিনিময়ে টাকা রোজগার করে থাকেন। তবে এর আগে কোন হ্যাকার এই ভাবে অনলাইনে লাইভ স্ট্রিম করে কোন হ্যাকিং করার হুকমি সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। ইতিমধ্যেই নিজের শহরের বাস সার্ভিসের সার্ভার হ্যাক করে কম টাকায় বাস যাত্রা করার অভিযোগ রয়েছে এই তাইওয়ানিজ হ্যাকারের বিরুদ্ধে। এর আগে তিনিন Apple ও Tesla র মতো কোম্পানির সার্ভারে আক্রমন করেছেন।

“আমি হ্যাকার নই, আমার হ্যাকার হওয়ার কোন ইচ্ছা নেই। আমি অবসর সময়ে এই কাজ করে কিছু টাকা রোজগার করতে চাই।” বলেন চ্যাং।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Facebook
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  2. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  3. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
  4. Airtel বাম্পার অফার আনল, একটা রিচার্জের সঙ্গে পরের মাস সম্পূর্ণ ফ্রি
  5. Flipkart দিওয়ালি সেল কালকেই শেষ, হাজার হাজার টাকা ছাড়ে ফোন কেনার শেষ সুযোগ
  6. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  7. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  8. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  9. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  10. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.