বদলে যাচ্ছে WhatsApp আর Instagram এর নাম

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 অগাস্ট 2019 12:12 IST
হাইলাইট
  • সামান্য কিছু গ্রাহক এই পরিবর্তন দেখতে পাচ্ছেন
  • মধ্যে “Instagram from Facebook” লেখা দেখা গিয়েছে
  • WhatsApp এর সাথেও নিজেদের নাম যোগ করতে চলেছে Facebook

iOS অ্যাপে সেটিংস এর মধ্যে “Instagram from Facebook” লেখা দেখা গিয়েছে

এই সপ্তাহ থেকে ছবি শেয়ারিং অ্যাপ Instagram এর কয়েকটি জায়গায় নিজেদের নাম যোগ করতে শুরু করেছে Facebook। সম্প্রতি Facebook কীভাবে গ্রাহকের ব্যক্তিগত তথ্য শেয়ার করে সেই বিষয়ে একাধিক দেশে তদন্ত শুরু হয়েছে। এর পরেই এই পদক্ষেপ নিল মার্কিন সোশ্যাল মিডিয়া জায়েন্ট।

ইতিমধ্যেই iOS অ্যাপে সেটিংস এর মধ্যে “Instagram from Facebook” লেখা দেখা গিয়েছে। এখনও হোম পেজে Facebook এর নাম উল্লেখ না হলেও ভবিষ্যতে তা দেখা যেতে পারে।

“Facebook এর সব প্রোডাক্ট ও সার্ভিস সম্পর্কে আমরা স্বচ্ছ থাকতে চাই।” জানিয়েছেন Facebook এর এক প্রতিনিধি।

তবে শুধু Instagram নয়, শিঘ্রই WhatsApp এর সাথেও নিজেদের নাম যোগ করতে চলেছে Facebook। শুক্রবার প্রকাশিত রিপোর্টে এই কথা জানানো হয়েছে।

প্রসঙ্গত 2012 সালে Instagram কিনে নিয়েছিল Facebook। এর পরে 2014 সালে WhatsApp অধিগ্রহন করে মার্কিন কোম্পানিটি। এই দুই প্ল্যাটফর্মেই 100 কোটির বেশি গ্রাহক রয়েছে।

Advertisement

সাম্প্রতিক কালে কোম্পানির লাভে বড় ভুমিকা নিয়েছে Instagram। তরুন প্রজন্মের মধ্যে দারুন জনপ্রিয় হয়েছে Instagram। তাই খুব সহজেই বিজ্ঞাপনদাতাদের নজর কেড়েছে এই প্ল্যাটফর্ম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Facebook, Instagram
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.