এবার বিজ্ঞাপন দেখাতে শুরু করবে WhatsApp

বিজ্ঞাপন
Jagmeet Singh, আপডেট: 23 মে 2019 10:43 IST
হাইলাইট
  • WhatsApp স্টেটাসে বিজ্ঞাপন দেখানো শুরু হবে
  • 2020 সাল থেকে এই বিজ্ঞাপন দেখানো শুরু হবে
  • বিজ্ঞাপনের সাথে থাকবে একটি লিঙ্ক

WhatsApp স্টেটাসে বিজ্ঞাপন দেখানো শুরু হবে

Photo Credit: Twitter/ Olivier Ponteville

এতদিন WhatsApp এ কোথাও বিজ্ঞাপন দেখা যেত না। এর ফলে WhatsApp থেকে লাভ করতে পারত না Facebook। এবার WhatsApp এ বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কোম্পানিটি। শুরুতে WhatsApp স্টেটাসে বিজ্ঞাপন দেখানো শুরু হবে। 2017 সালে প্রথম Instagram স্টোরিজে বিজ্ঞাপন দেখানো শুরু হয়েছিল। WhatsApp স্টেটাসে একই ভাবে বিজ্ঞাপন দেখানো হবে। 2020 সাল থেকে এই বিজ্ঞাপন দেখানো শুরু হবে। তবে ঠিক কবে থেকে এই পরিষেবা শুরু হবে তা জানা যায়নি।

রটার্ডাম এ চলছে Facebook এর মার্কেটিং সামিট। সেখানেই WhatsApp স্টেটাসে বিজ্ঞাপন দেখানোর ঘোষণা করেছে Facebook। স্টেজে প্রেসেন্টেশানের একটি ছবি সামনে এসেছে। সেখানে WhatsApp স্টেটাসে বিজ্ঞাপন কেমন দেখতে  হবে তা দেখা যাচ্ছে।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানানো হয়েছে সম্পূর্ণ ডিসপ্লের উপরে বিজ্ঞাপন দেখানো হবে। তার উপরে থাকবে একটি লিঙ্ক। Instagram স্টোরিকে যেভাবে বিজ্ঞাপন কাজ করে একই ভাবে WhatsApp স্টেটাসে কাজ করবে এই পরিষেবা। গত বছর ওয়াল স্ট্রিট জার্নালে প্রথম WhatsApp স্টেটাসে বিজ্ঞাপন দেখানোর খবর সামনে এসেছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. itel Tough: পড়ে গেলেও ভাঙবে না, মাত্র 1,499 টাকায় হাজির আইটেলের টেকসই ফিচার ফোন
  2. লঞ্চের এক মাসের মধ্যেই 6,000 টাকার উপরে দাম কমল Google Pixel 11-এর
  3. Samsung-এর ফেস্টিভ অফারে 12.4 ইঞ্চি ডিসপ্লে ও 10,090mAh ব্যাটারির ট্যাবে বড় ডিসকাউন্ট
  4. Redmi Note 17 Pro সিরিজ ভারতে 15 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে, থাকবে 10,000mAh ব্যাটারি
  5. 8 সেপ্টেম্বরের নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন লাক্সারি Lincoln গাড়ি
  6. Vivo V80 পুজোর আগেই ভারতে আসছে, থাকবে অসাধারণ ক্যামেরা ও সিনেমাটিক ভিডিও রেকর্ডিং ফিচার
  7. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  8. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  9. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  10. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.