পাতলা বেজেল, ফেস আইডি সহ লঞ্চ হল নতুন iPad Pro

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 অক্টোবর 2018 09:10 IST
হাইলাইট
  • নতুন iPad Pro তে রয়েছে আগের থেকে পাতলা বেজেল, ফেস আইডি, USB Type C পোর্ট
  • 64GB, 256GB, 256GB, 512GB ও 1TB স্টোরেজ অপশানে কেনা দুটি নতুন iPad Pro
  • লিকুইড রেটিনা ডিসপ্লে সহ পাওয়া যাবে নতুন iPad Pro

নতুন iPad Pro তে রয়েছে আগের থেকে পাতলা বেজেল, ফেস আইডি, USB Type C পোর্ট, A12X বায়োনিক চিপ

মঙ্গলবার নিউ ইয়র্কে ইভেন্ট থেকে নতুন iPad Pro লঞ্চ করল Apple। 11 ইঞ্চি ও 12.9 ইঞ্চি ডিসপ্লে সাইজে দুটি লঞ্চ iPad Pro লঞ্চ হয়েছে। নতুন iPad Pro তে রয়েছে আগের থেকে পাতলা বেজেল, ফেস আইডি, USB Type C পোর্ট, A12X বায়োনিক চিপ। 2015 সালে লঞ্চের পরে প্রথম আপডেট হল Apple Pencil।

64GB, 256GB, 256GB, 512GB ও 1TB স্টোরেজ অপশানে কেনা দুটি নতুন iPad Pro। মার্কিন যুক্তরাষ্ট্রে 11 ইঞ্চি মডেলের দাম শুরু হচ্ছে 799 মার্কিন ডলার থেকে (প্রায় 58,800 টাকা)। আর 12.9 ইঞ্চি iPad Pro এর দাম শুরু হচ্ছে 999 মার্কিন ডলার (প্রায় 73,500 টাকা) থেকে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নতুন iPad Pro প্রি-অর্ডার। বিক্রি শুরু হবে 7 নভেম্বর।

Apple জানিয়েছে আজ পর্যন্ত 40 কোটির বেশি iPad বিক্রি হয়েছে। একই ইভেন্টে রেটিনা ডিসপ্লে ও টাচ আইডি সহ লঞ্চ হয়েছে নতুন MacBook Air আর নতুন Mac mini।

লিকুইড রেটিনা ডিসপ্লে সহ 11 ইঞ্চি ও 12.9 ইঞ্চি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে নতুন iPad Pro। সম্প্রতি লঞ্চ হওয়া iPhone XR ফোনে একই টেকনোলজির ডিসপ্লে ব্যবহার হয়েছিল। নতুন iPad Pro এর ভিতরে রয়েছে A12X বায়োনিক চিপ। এই চিপসেটে রয়েছে একটি অক্টাকোর CPU আর একটি সাত কোর GPU।

এই প্রথম iPad Pro তে যোগ হল ফেস আইডি। একই সাথে থাকছে Animoji। iPad Pro তে কানেক্টিভিটির জন্য থাকবে USB Type C পোর্ট। লাইটনিং কেবেল ব্যবহার করে নতুন iPad Pro থেকে iPhone চার্জ করা যাবে।

Advertisement

iPad Pro তে রয়েছে একটি 12MP রিয়ার ক্যামেরা। সাথে থাকছে ট্রু টোন LED ফ্ল্যাশ। এই ক্যামেরায় 60 fps এ 4K ভিডিও রেকর্ড করা যাবে। Apple দাবি করেছে নতুন iPad Pro ট্যাবলেটে 10 ঘন্টা ব্যাক আপ পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: iPad Pro, iPad, Apple, Apple Pencil
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.