বাজারে এল Huawei-এর নতুন ট্যাবলেট, দাম ও ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 6 মে 2020 20:09 IST
হাইলাইট
  • Huawei MatePad T8-এ থাকছে 8 ইঞ্চি ডিসপ্লে
  • থাকছে MediaTek MTK8768 চিপসেট
  • 32GB স্টোরেজে পাওয়া যাবে

নীল রঙে পাওয়া যাবে Huawei MatePad T8

Photo Credit: Mobzine.ro

দুটি নতুন স্মার্টফোনের সঙ্গেই নতুন ট্যাবলেট নিয়ে এল Huawei। বাজারে এল Huawei Matepad T8। আপাতত রোমানিয়ায় এই ট্যাবলেট লঞ্চ করেছে চিনের সংস্থাটি। নীল রঙের এই ট্যাবলেটে ডিসপ্লের চারপাশে তুলনামূলক চওড়া বেজেল থাকছে। ট্যাবলেটের পিছনে থাকছে একটি মাত্র ক্যামেরা। জুন থেকে এই ট্যাবলেট বিক্রি শুরু করবে Huawei।

Huawei Matepad T8 এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় 8,400 টাকা। জুন থেকে নীল রঙে রোমানিয়ায় এই ট্যাবলেট বিক্রি শুরু হবে। একাধিক অনলাইন স্টোর থেকে বুকিং করা যাবে।

Huawei Matepad T8 স্পেসিফিকেশন

Huawei Matepad T8-এ Android অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI স্কিন চলবে। এই ট্যাবলেটে রয়েছে একটি 8 ইঞ্চি HD+ ডিসপ্লে। সঙ্গে রয়েছে MediaTek MTK8768 চিপসেট, 2GB RAM। 16GB ও 32GB স্টোরেজে এই ট্যাবলেট পাওয়া যাবে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Huawei Matepad T8-এর ভিতরে রয়েছে 5,100 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে এই ট্যাবলেটে 12 ঘণ্টা ভিডিও দেখা যাবে।

 
KEY SPECS
Display 8.00-inch
Processor MediaTek MTK8768
Front Camera Unspecified
Resolution 800x1260 pixels
RAM 2GB
OS Android
Storage 16GB
Rear Camera Unspecified
Battery Capacity 5100mAh
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A38 ও Galaxy A58 দেখা গেল Geekbench-এ, থাকবে ভিন্ন প্রসেসর
  2. iPhone 16 মাত্র 45,490 টাকায়, বাম্পার অফার Croma Black Friday সেলে
  3. সন্তানের X অ্যাকাউন্টের রাশ মা-বাবার হাতে আসছে, জানা যাবে কার সঙ্গে চ্যাট, কত সময় ব্যয়
  4. SAP Layoff: খরচ কমিয়ে AI-তে জোর, 10,000 চাকরি ছাঁটাই করছে এই সংস্থা
  5. বিদেশে গিয়ে সিমের খোঁজে ছোটাছুটির দিন শেষ, WhatsApp থেকে কেনা যাবে আন্তর্জাতিক eSIM
  6. সস্তায় 9,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে OnePlus-এর নতুন Nord ফোন
  7. Realme 16 Pro-র ছবি ফাঁস হল, ব্যাটারি 10,000mAh, ওয়ানপ্লাসের মতো ক্যামেরা
  8. HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন
  9. Cluade Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  10. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.