iQOO Pad 5c চীনে Snapdragon 8s Gen 3 প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, ও 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে।
Photo Credit: iQOO
iQOO Pad 5c packs a powerful 10,000mAh battery
iQOO Pad 5c চুপিচুপি লঞ্চ হয়ে গেল। এটি আইকুর নতুন মিড-রেঞ্জ ট্যাব, যা হাই-পারফরম্যান্স চিপসেটের সঙ্গে এসেছে। ট্যাবলেটে শক্তিশালী Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 12.1 ইঞ্চি ডিসপ্লে, 6.62 মিমি স্লিম বডি, ও 10,000mAh ব্যাটারি পেয়েছে। iQOO Pad 5c-এর বিশেষ ফিচার্সের মধ্যে 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 3D কুলিং সিস্টেম, বড় গ্রাফাইট শীট, 44W ফাস্ট চার্জিং সাপোর্ট, এবং কোয়াড স্পিকার সেটআপ আছে। নতুন ট্যাব তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এতে 8 জিবি থেকে শুরু করে 12 জিবি পর্যন্ত র্যাম অপশন রয়েছে।
আইকু প্যাড 5সি ট্যাবে 2.8K রেজোলিউশন এবং 144 হার্টজ রিফ্রেশ রেট-সহ 12.1 ইঞ্চির এলসিডি ডিসপ্লে আছে। প্যানেলটি 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ডিসি ডিমিং সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ট্যাবলেটের সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এর ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেলের একটাই ক্যামেরা বর্তমান।
iQOO Pad 5c চার ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 প্রসেসর দ্বারা পরিচালিত। এটি 8 জিবি ও 12 জিবি LPDDR5x র্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। তবে 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে UFS 3.1 ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করা হয়েছে।
সফটওয়্যারের দিক থেকে iQOO Pad 5c ট্যাবলেটে Origin OS 5 প্রি-ইনস্টল করা থাকছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। ভিভোর সাব-ব্র্যান্ড দাবি করছে, ট্যাবের 10,000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি একবার চার্জে প্রায় 12.3 ঘন্টা অনলাইন ভিডিও প্লেব্যাক অফার করবে।
আইকুর নতুন ট্যাবের অন্যান্য উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে ফেস আনলক, AI-চালিত প্রোডাক্টিভিটি টুলস, PC-স্তরের WPS, AI PPT অ্যাসিস্ট্যান্ট, লাইভ স্ট্রিমিং অ্যাসিস্ট্যান্ট, গেম সুপার রেজোলিউশন, ইত্যাদি৷ এই ট্যাবের ওজন 584 গ্রাাম ও এটি 6.62 মিমি পুরু।
চীনে iQOO Pad 5c মডেলের দাম 2,699 ইউয়ান (প্রায় 38,000 টাকা) থেকে শুরু হচ্ছে। বেস ভার্সনে 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 2,999 ইউয়ান (প্রায় 42,000 টাকা) ও 3,499 ইউয়ান (প্রায় 49,000 টাকা)। এটি ভারতে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
WhatsApp Reportedly Brings Third-Party Agent Chats to iOS Beta Users