OnePlus Pad 4 ট্যাব 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 13380mAh ব্যাটারি নিয়ে ভারতে আসছে, থাকছে আটটি স্পিকার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 এপ্রিল 2026 16:49 IST
হাইলাইট
  • OnePlus Pad 4 দেশের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত ট্যাব
  • এটি বিশাল 13,380mAh ব্যাটারির সাথে আসছে
  • ট্যাবের সামনে 13.2 ইঞ্চির 3.4K রেজোলিউশন ডিসপ্লে থাকছে

OnePlus Pad 4 is confirmed to feature a 13,380mAh battery

Photo Credit: OnePlus

OnePlus Pad 4 চলতি মাসের শেষে ভারতে আসছে। সংস্থা এপ্রিল 30 তাদের নতুন ফ্ল্যাগশিপ ট্যাবলেট লঞ্চের ঘোষণা করেছে। এটি দেশের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর পরিচালিত ট্যাব হতে চলেছে। ডিভাইসটি পারফরম্যান্স ও ফিচার্সের দিক থেকে বাজারে ঝড় তুলবে বলে আশা করা হচ্ছে। আসন্ন OnePlus Pad 4 মডেলের ডিজাইনের পাশাপাশি বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে, যার মধ্যে ব্যাটারি, ডিসপ্লে, ও সাউন্ড সম্পর্কিত তথ্য রয়েছে। এতে শক্তিশালী 13,380 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি থাকবে। ওয়ানপ্লাসের এই ট্যাবের সাথে স্টাইলাস পেন ব্যবহার করা যাবে।

OnePlus Pad 4 ভারতে এপ্রিল 30 লঞ্চ হবে

OnePlus Pad 4 ট্যাবের একটি আলাদা মাইক্রোসাইট ফ্লিপকার্ট, অ্যামাজন, ও ওয়ানপ্লাস ইন্ডিয়ার অনলাইন স্টোরে লাইভ হয়েছে। সংস্থা দাবি করছে, এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 41,86,268 পয়েন্ট স্কোর করেছে। সিপিইউ ও জিপিইউ পারফরম্যান্স যথাক্রমে 20 শতাংশ এবং 23 শতাংশ বৃদ্ধি পেয়েছে। আবার দুই ডিপার্টমেন্টে এফিশিয়েন্সি বেড়েছে যথাক্রমে 35 শতাংশ এবং 20 শতাংশ।

OnePlus Pad 4 স্পেসিফিকেশন ও ফিচার্স

ওয়ানপ্লাস প্যাড 4 বিশাল 13,380mAh ব্যাটারির সাথে আসার কথা নিশ্চিত করা হয়েছে। এটি একবার চার্জ দিলে 20 ঘন্টা ভিডিও প্লেব্যাক, 7 ঘন্টা গেমিং, ও 54 দিনের স্ট্যান্ডবাই টাইম অফার করবে। ট্যাবে 13.2 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 540 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 3.4K (3,392 x 2,400 পিক্সেল) রেজোলিউশন, ও 1,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

OnePlus Pad 4-এর-এর পিছনে বাদামী (ব্রাউন) রঙের প্যানেল থাকবে। ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ প্রাইমারি ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার হওয়ার সম্ভাবনা। এতে আটটি স্পিকার সেটআপ পাওয়া যাবে। চারটি বাস স্পিকার এবং চারটি টুইটার থাকবে।

প্রসঙ্গত, পূর্বসূরী OnePlus Pad 3 ট্যাবের তুলনায় OnePlus Pad 4 আরও শক্তিশালি চিপসেট এবং বড় ব্যাটারির সাথে আসছে। ওয়ানপ্লাস কম দামে ফ্ল্যাগশিপ পারফরম্যান্স এবং ভাল ব্যাটারি লাইফ অফার করার কৌশল নিয়ে এগোবে। ফলে Samsung Galaxy Tab S11 সিরিজের মতো প্রিমিয়াম ট্যাবলেট লাইনআপ প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে।

প্রসঙ্গত, OnePlus Nord 6 এই মাসে ভারতে এসেছে। এতে 9,000mAh ব্যাটারি ও ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 4 প্রসেসর আছে। ওয়ানপ্লাস জানিয়েছে, BGMI, Call of Duty: Mobile, ও ফ্রি ফায়ারের মতো জনপ্রিয় গেম 165 FPS-এ খেলা যাবে। ফোনটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4K 60 FPS ভিডিও রেকর্ডিং, 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেল Sony LYTIA 600 প্রাইমারি ক্যামেরা, 165 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট অফার করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X300 FE ভারতে দুর্ধর্ষ ক্যামেরা, বড় ব্যাটারি, একঝাঁক ফিচার্সের সাথে লঞ্চ হল
  2. iPhone 17: বিশ্বে সবচেয়ে বেশি বিকোচ্ছে  এই 10 স্মার্টফোন, এক নম্বরে কে জানলে চমকে উঠবেন
  3. Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরার সাথে লঞ্চ হল, ফোনেই DSLR-এর মতো ছবি
  4. WhatsApp থেকে আচমকা গায়েব জনপ্রিয় ফিচার, ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
  5. 3,000 টাকা ছাড়ে নতুন iQOO Neo 10 ফোনের সেল শুরু, 120W চার্জিং, 32MP সেলফি ক্যামেরা সহ সেরা ফিচার্স
  6. ফোন ঠিক কতটা চার্জ দিলে ব্যাটারি ভাল থাকবে? আসল সত্যি জানলে চমকে যাবেন
  7. ভুল নম্বরে রিচার্জ করলেও চিন্তা নেই, টাকা ফেরত দেবে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  8. iQOO 15T বিশাল 8,000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা, ও 100W সুপারফাস্ট চার্জিংয়ের সাথে লঞ্চ হতে পারে
  9. Flipkart সেলে বিরাট অফার, 10,000 টাকা ছাড়ে Vivo X200T কেনার সুযোগ
  10. 6G ট্রায়ালে বড় সাফল্য, 5G-এর চেয়ে 10 গুণ স্পিড, ইন্টারনেটে আসছে বিপ্লব
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.