ভারতে লঞ্চ হল Samsung Galaxy Tab S4: দাম ও স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 অক্টোবর 2018 12:41 IST
হাইলাইট
  • ভারতে লঞ্চ হল Samsung Galaxy Tab S4
  • Samsung Galaxy Tab S4 এর দাম 57,900 টাকা
  • থাকবে একটি 10.5 ইঞ্চি WQXGA Super AMOLED ডিসপ্লে

Samsung Galaxy Tab S4 এ থাকবে একটি 10.5 ইঞ্চি WQXGA Super AMOLED ডিসপ্লে

ভারতে লঞ্চ হল Samsung Galaxy Tab S4। বৃহস্পতিবার গুরুগ্রামে এক ইভেন্টে লঞ্চ হয়েছে নতুন এই ট্যাবলেট। অগাস্ট মাসে প্রথম সামনে এসেছিল Samsung Galaxy Tab S4। এই ট্যাবলেটে রয়েছে ডলবি অয়াটমস সাউন্ড। এছাড়াও থাকছে AMOLED ডিসপ্লে।

Samsung Galaxy Tab S4 এর দাম

ভারতে Samsung Galaxy Tab S4 এর দাম 57,900 টাকা। কালো ও ধুসর রঙে পাওয়া যাবে নতুন Galaxy Tab S4। শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাবে এই ট্যাবলেট। শনিবার থেকে শুরু হবে বিক্রি। HDFC ব্যাঙ্ক ও Jio গ্রাহকরা নতুন Galaxy Tab S4 কিনলে পাবেন আকর্ষনীয় অফার।

Samsung Galaxy Tab S4 স্পেসিফিকেশান ও ফিচার্স

Samsung Galaxy Tab S4 এ লেটেস্ট Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Galaxy Tab S4 এ থাকবে একটি 10.5 ইঞ্চি WQXGA Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 16:9। গ্রাহককে ডেস্কটপের মতো অভিজ্ঞতা দেওয়ার জন্য এই ট্যাবলেটের সাথে DeX সাপোর্ট রাখা হয়েছে। এর মাধ্যমে Android অ্যাপগুলিকে ডেস্কটপের মট ব্যবহার করা যাবে। একটি অ্যাপ থেকে অন্য অ্যাপ এ ড্র্যাগ করে ড্রপ করা বা কি-বোর্ড শর্টকাটের মতো ফিচার যোগ করে হয়েছে এই ট্যাবলেটে। এর সাথেই S Ped এ 4096 টি আলাদা প্রেশান লেভেল থাকছে। Galaxy Tab S4 এ একটি Snapdragon 835 চিপসেট ব্যবহার হয়েছে। এর সাথেই থাকবে 4GB RAM আর 64GB/256GB স্টোরেজ। Galaxy Tab S4 এর পিছনে একটি 13MP আর সামনে একটি 8MP ক্যামেরা ব্যবহার হয়েছে।

প্রোডাক্টিভিটির জন্য এই ট্যাবলেটে একাধিক অ্যাপ যোগ করেছে Samsung। কানেক্টিভিটির জন্য Samsung Galaxy Tab S4 এ থাকবে 4G LTE (অপশানাল), Wi-Fi 802.11 a/b/g/n/ac সাথে Wi-Fi Direct, Bluetooth v5.0, GPS+GONASS আর USB Type-C। Samsung Galaxy Tab S4 এর ভিতরে একটি 7,300 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vibrant display
  • Loud and crisp audio
  • Light and easy to carry around
  • Bad
  • Outdated internals
  • Significant battery drain while gaming
  • Expensive for what it offers
 
KEY SPECS
Display 10.50-inch
Processor Qualcomm Snapdragon 835
Front Camera 8-megapixel
Resolution 2560x1600 pixels
RAM 4GB
OS Android 8.1
Storage 64GB
Rear Camera 13-megapixel
Battery Capacity 7300mAh
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
  2. 6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট
  3. Social Media Ban: ফেসবুক-ইনস্টা আর নয়, এই রাজ্যে 16 বছরের নিচে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
  4. Motorola বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন Edge 70 Fusion দেশে আনল, ফাটাফাটি ফিচার্সে বাজিমাত
  5. Realme C83 5G সস্তায় 144Hz ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, VC কুলিং সিস্টেমের সাথে ভারতে লঞ্চ হল
  6. WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
  7. 108MP ক্যামেরা ও 6520mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor 600 Lite, দেখতে অবিকল আইফোন
  8. 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচার নিয়ে হাজির Infinix Note 60 Ultra, রয়েছে স্যাটেলাইট কলিং সাপোর্ট
  9. Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই
  10. Nothing Phone 4a অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার্সের সাথে লঞ্চ হল ভারতে, দাম জেনে নিন এক ক্লিকে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.