লম্বা ভ্যালিডিটির দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Airtel

আরও দুটি প্রিপেড প্ল্যান নিয়ে এল Airtel। 279 টাকা আর 379 টাকা প্রিপেড প্ল্যানে থাকছে 84 দিন পর্যন্ত ভ্যালিডিটি।

লম্বা ভ্যালিডিটির দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Airtel

279 টাকা আর 379 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এল Airtel

হাইলাইট
  • 279 টাকা প্রিপেড প্ল্যানে 4 লক্ষ টাকা জীবন বিমার সুবিধা পাওয়া যাবে
  • Wynk Music আর Xstream অ্যাপ সাবস্ক্রিপশন পাওয়া যাবে
  • 379 টাকা প্ল্যানে 6GB ডেটা ব্যবহার করা যাবে
বিজ্ঞাপন

আরও দুটি প্রিপেড প্ল্যান নিয়ে এল Airtel। 279 টাকা আর 379 টাকা প্রিপেড প্ল্যানে থাকছে 84 দিন পর্যন্ত ভ্যালিডিটি। সাথে থাকছে হাই স্পিড ডেটা আর এসএমএসের সুবিধা। এছাড়াও Wynk Music আর Xstream অ্যাপ সাবস্ক্রিপশন বিনামূল্যে ব্যবহার করা যাবে। 279 টাকা প্রিপেড প্ল্যানে 4 লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমা দেবে HDFC Life। সম্প্রতি গোটা দেশে প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছিল নতুন দিল্লির কোম্পানিটি। এবার 279 টাকা আর 379 টাকা দামের প্রিপেড প্ল্যান আনল কোম্পানি।

Airtel ওয়েবসাইটে জানানো হয়েছে 279 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে থাকছে দিনে 100 এসএমএস ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের সাথে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা থাকছে। HDFC Life এর সাথে এই প্ল্যানের গ্রাহকদের জীবন বিমার সুবিধা দেবে  Airtel। সাথ চার সপ্তাহের Shaw Academy সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। FASTag কিনলে মিলবে 100 টাকা ক্যাশব্যাক।

279 টাকা প্ল্যানের সাথেই 379 টাকা প্ল্যানের সাথে 6GB ডেটা পাওয়া যাবে। সাথে থাকছে 900 এসএমএস, আর আনলিমিটেড ভয়েস কল। 379 টাকা Airtel প্রিপেড প্ল্যানের বৈধতা 84 দিন। সাথে থাকছে Shaw Academy, Wynk Music আর Airtel Xstream সাবস্ক্রিপশন। FASTag কিনলে মিলবে 100 টাকা ক্যাশব্যাক।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »