100 টাকার কম দামে নতুন প্ল্যান নিয়ে এল Airtel, কী সুবিধা পাওয়া যাচ্ছে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 26 সেপ্টেম্বর 2019 14:00 IST
হাইলাইট
  • 2GB থেকে কমে 97 টাকা প্ল্যানে 500MB ডেটা দিচ্ছে Airtel
  • এই প্ল্যানে 14 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে
  • সাথে থাকছে আনলিমিটেড কল

97 টাকা প্রিপেড প্ল্যানে 14 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে

প্রিপেডে নতুন প্ল্যান নিয়ে এল Airtel। 97 টাকার নতুন প্রিপেড প্ল্যানে 14 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। 2018 সালে প্রথম 97 টাকা প্ল্যান নিয়ে এসেছিল Airtel। লঞ্চের সময় এই প্ল্যানে 2GB ডেটা পাওয়া যেত। সাথে 14 দিন ভ্যালিডিটি ছিল। এবার সেই ডেটা কমিয়ে 500MB করে দেওয়া হল। যদিও 97 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি পরিবির্তন করেনি Airtel।

চলতি সপ্তাহে ধামাকা সেল নিয়ে আসছে Amazon আর Flipkart: সেরা অফারগুলি দেখে নিন

Advertisement

97 টাকা প্রিপেড প্ল্যানে 14 দিন ভ্যালিডিটির সাথে মোট 500 MB ডেটা পাওয়া যাবে।  সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল আর 300 টাক এসএমএস। আগে এই প্ল্যানের সাথে 2GB ডেটা পাওয়া যাত। এই প্ল্যানের অন্যান্য সুবিধার বদল হয়নি। সম্প্রতি Telecom Talk ওয়েবসাইটে এক রিপোর্টে এই খবর প্রকাশিত হয়েছে।

দশ হাজারের কম দামের ফোনেও চলবে লেটেস্ট ওএস, এসে গেল Android 10 (Go Edition)

97 টাকা প্রিপেড প্ল্যানে 14 দিন ভ্যালিডিটির সাথে মোট 500 MB ডেটা পাওয়া যাবে

Advertisement

এছাড়াও চলতি সপ্তাহে 599 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে  Airtel। 599 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। 599 টাকার নতুন প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের গ্রাহকদের 4 লক্ষ টাকার জীবন বিমা দিচ্ছে সুনীল মিত্তলের কোম্পানি।

পকেটসই দামে ধামাকাদার ফিচার্স নিয়ে এল Redmi 8A: দাম ও স্পেসিফিকেশন দেখে নিন

Advertisement

নতুন এইন প্ল্যান লঞ্চ করে গ্রামীন ভারতে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে যেতে চাইছে Airtel। গোটা দেশে 4 শতাংশের কম মানুষের জীবন বিমা রয়েছে। যদিও দেশের 90 শতাংশের বেশি মানুষ মোবাইউল ফোন ব্যবহার করেন। এক সমীক্ষা রিপোর্টে জানা গিয়েছে 2022 সালের শেষে দেশের 83 কোটি মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  2. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  3. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  4. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  5. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  6. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  7. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  8. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  9. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  10. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.