Airtel-এর সস্তা রিচার্জ প্ল্যানে তালা, বাড়ল দৈনিক ডেটা ও আনলিমিটেড কলের খরচ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 12 অগাস্ট 2026 17:42 IST
হাইলাইট
  • Airtel কম দামের একাধিক প্রিপেইড রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে
  • Airtel বেশ কিছু প্ল্যানের দামও বাড়িয়েছে
  • এখন সংস্থার দৈনিক ডেটা-সহ 28 দিনের সবচেয়ে সস্তা আনলিমিটেড প্ল্যান হল 349

Airtel discontinues select prepaid plans across the country

Photo Credit: Airtel

Airtel গ্রাহকদের জন্য খারাপ খবর। টেলিকম সংস্থাটি কম দামের একাধিক প্রিপেইড রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে, বেশ কিছু প্ল্যানের দাম বাড়িয়েছে তারা। এয়ারটেল এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। কিন্তু কোম্পানির রিচার্জ ক্যাটালগে সেই প্ল্যানগুলি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন কোন প্ল্যান বন্ধ হল ও কোনগুলোর দাম বাড়ল, তা বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Airtel একাধিক প্রিপেইড রিচার্জ প্ল্যান বন্ধ করল

রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, এয়ারটেল 299, 319, 579, 619, 649, এবং 799 টাকার প্রিপেইড প্ল্যান তুলে নিয়েছে। 299 টাকা সবচেয়ে জনপ্রিয় প্ল্যান ছিল বললে অত্যুক্তি করা হবে না। এটি 28 দিনের জন্য আনলিমিটেড কল দৈনিক 1.5 জিবি ডেটা, ও ডেইলি 100টি SMS অফার করতো।

Advertisement

এখন এয়ারটেল গ্রাহকদের আনলিমিটেড 5G এবং দৈনিক 1.5 জিবি ডেটার জন্য 349 টাকা ব্যয় করতে হবে। অর্থাৎ, 50 টাকা খরচ বাড়তে চলেছে। তবে 199 টাকা দামের 28 দিন ভ্যালিডিটির 2 জিবি ডেটা এবং আনমিলিটেড কলিং প্ল্যান অপরিবর্তিত রাখা হয়েছে। একই মেয়াদ, বেনিফিট ও 3 জিবি ডেটার 219 টাকার প্ল্যানও এখনও উপলব্ধ।

Airtel কয়েকটি বিদ্যমান রিচার্জ প্ল্যানের দাম সরাসরি বাড়িয়েছে। এর মধ্যে 56 দিন ভ্যালিডিটিযুক্ত দৈনিক ডেটার প্ল্যানের দাম 579 থেকে বাড়িয়ে 619 করেছে তারা। অর্থাৎ, ব্যবহারকারীদের 40 টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে।

একইভাবে, সংস্থা 859 টাকার প্ল্যানের দাম 40 টাকা বাড়িয়ে 899 করেছে। এটিও 84 দিন মেয়াদের সঙ্গে এসেছে। অনলাইনে পাওয়া তথ্য অনুসারে, কিছু সার্কেলে এই প্ল্যানগুলির সঙ্গে দেওয়া অতিরিক্ত সুবিধাতেও পরিবর্তন আসতে পারে। তাই নিজের সার্কেলে প্ল্যানের বর্তমান সুবিধা ও দাম যাচাই করে নিতে পারেন।

Advertisement

রিপোর্টে আরও বলা হয়েছে, এয়ারটেল নাকি বেশ কিছু স্বল্পমেয়াদি ডেটা অ্যাড অন এবং ভয়েস অনলি প্ল্যানের ভ্যালিডিটি নাকি কমিয়েছে। কিছু ক্ষেত্রে দাম না বাড়িয়ে মেয়াদ 2 থেকে 4 দিন কমানো হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে, এয়ারটের গ্রাহকদের উপর বড় রকমের প্রভাব পড়তে চলেছে।

299 প্ল্যান বন্ধ হয়ে যাওয়ার ফলে এখন দৈনিক ডেটার সুবিধা-সহ 28 দিন মেয়াদের সবচেয়ে সস্তা আনলিমিটেড প্ল্যানের দাম 349 টাকা। প্রসঙ্গত, সম্প্রতি 200 টাকার Box Office প্যাক চালু করেছে এয়ারটেল। এটি 30 জিবি মোবাইল ডেটা, Amazon Prime Video, ZEE5, এবং JioHotstar-এর মতো OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস দিচ্ছে। প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। তবে এটি ডেটা অ্যাড অন প্যাক হওয়ার কারণে ভয়েস কলিং বা SMS নেই।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.